ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
খালেদা জিয়ার অসুস্থতার কারণে নির্বাচন প্রভাবিত হবে না: আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে জাতীয় নির্বাচন প্রভাবিত হবে না বলে স্পষ্ট জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বেগম জিয়ার অসুস্থতার সঙ্গে নির্বাচন পেছানোর কোনো সম্পর্ক নেই।
শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বেগম খালেদা জিয়া আজীবন সংগ্রাম করেছেন। তার সবচেয়ে বড় চাওয়া ছিল, ভোটের মাধ্যমে জনগণ যেন তাদের পছন্দের সরকার গঠন করতে পারে। তাই তার অসুস্থতা আগামী নির্বাচনের পথে কোনো বাধা বা বিলম্বের কারণ হবে না।’
সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসার বিষয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা জানান, উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখন কেবল চিকিৎসকদের অনুমতির অপেক্ষা। চিকিৎসকরা ‘সবুজ সংকেত’ দিলেই তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর