ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
রাষ্ট্রপতি অনেক তথ্য চেপে গেছেন: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ ও ৫ আগস্টের ঘটনাপ্রবাহ নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাম্প্রতিক সাক্ষাৎকারের তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, ৫ আগস্টের প্রকৃত ঘটনা নিয়ে রাষ্ট্রপতি অনেক তথ্য ‘চেপে গেছেন’ এবং তাঁর আগের বক্তব্যের সঙ্গে বর্তমান বক্তব্যের কোনো মিল নেই।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াত আমির এই মন্তব্য করেন। তিনি বলেন, “রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।”
ডা. শফিকুর রহমান তাঁর পোস্টে উল্লেখ করেন, ৫ আগস্ট শেখ হাসিনার পলায়ন ও পদত্যাগের বিষয়ে রাষ্ট্রপতি তখন উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং জাতির উদ্দেশে দেওয়া ভাষণে যা জানিয়েছিলেন, বর্তমান বক্তব্যে তিনি তা অস্বীকার করছেন। তিনি প্রশ্ন তুলে বলেন, “পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে তিনি সেদিন যা বলেছিলেন, এখন তার উল্টো কথা বলছেন। অথচ সেদিন যা বলেছিলেন, এখনকার দাবির কিছুই তখন বলেননি।”
কোটি কোটি মানুষের সামনে দেওয়া পূর্বের বক্তব্যের সঙ্গে বর্তমান বক্তব্যের অমিল নিয়ে প্রশ্ন তুলে ডা. শফিকুর রহমান আরও বলেন, “সেদিন তিনি যা বললেন আর এখন যা বলছেন—তার হিসাব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি? জাতি অবুঝ নয়।”
উল্লেখ্য, সম্প্রতি একটি জাতীয় দৈনিকে ‘চমকানো তথ্য দিলেন রাষ্ট্রপতি’ শিরোনামে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। সেখানে তিনি ৫ আগস্টের ঘটনাপ্রবাহ নিয়ে কিছু নতুন দাবি করেন, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেই সাক্ষাৎকারের প্রেক্ষিতেই জামায়াত আমিরের এই বিস্ফোরক প্রতিক্রিয়া সামনে এলো।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?