ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
এনসিপি এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: সারজিস আলম
নিজস্ব প্রতিবেদক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নিজস্ব শক্তিতে মাঠে নামার পরিকল্পনা করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতারা জানিয়েছেন, আপাতত এককভাবেই নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে, যদিও প্রয়োজন হলে দেশের স্বার্থে জোটগত সিদ্ধান্তও আসতে পারে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম।
তিনি বলেন, এনসিপি নিজেদের মতো করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, একইভাবে জামায়াতও একক প্রস্তুতি চালাচ্ছে। তবে শেষ মুহূর্তে জনগণের প্রত্যাশা ও জাতীয় স্বার্থ বিবেচনায় জোটবদ্ধভাবে নির্বাচন করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।
সারজিস আলম আরও বলেন, গত এক বছরে এনসিপি দেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে দলটি এগিয়েছে। পর্যাপ্ত সময় পেলে সংসদে তাদের আসনসংখ্যা ছয়টির বেশি হতে পারত বলেও মন্তব্য করেন তিনি। এ কারণেই স্থানীয় নির্বাচন সামনে রেখে আগে থেকেই পরিচালনা কমিটির কার্যক্রম শুরু করা হয়েছে।
তিনি জানান, সাক্ষাৎকার প্রক্রিয়ার মাধ্যমে কয়েক সপ্তাহের মধ্যেই সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে বিএনপি সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, দলীয় অনুগত ব্যক্তিদের বিভিন্ন সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ সময় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ বলেন, এনসিপি দেশের প্রতিটি স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং প্রতিটি সিটি করপোরেশন ও ওয়ার্ডে দলীয় প্রার্থী দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর