ঢাকা, সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২
ত্রয়োদশ সংসদের স্পিকার, উপনেতা ও চিফ হুইপ পদে আলোচনায় কারা?
নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ মার্চ শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর এখন সবার নজর সংসদের গুরুত্বপূর্ণ পদগুলোর দিকে। বিশেষ করে নতুন সংসদের স্পিকার, সংসদ উপনেতা এবং চিফ হুইপ পদে কারা নিয়োগ পাচ্ছেন, তা নিয়ে বিএনপির রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা চলছে।
প্রথম বৈঠকের সভাপতি কে?
সংবিধান অনুযায়ী, নতুন সংসদের প্রথম বৈঠকে বিদায়ী স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্ব করার কথা থাকলেও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর উদ্ভূত পরিস্থিতিতে তা সম্ভব হচ্ছে না। দ্বাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন এবং ডেপুটি স্পিকার বর্তমানে কারাবন্দি। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ১৯৭৩ সালের সংসদীয় রীতি অনুসরণ করে বর্তমান সংসদের প্রবীণতম কোনো সদস্যের মাধ্যমে প্রথম বৈঠক পরিচালনা করা হতে পারে। এ ক্ষেত্রে ড. খন্দকার মোশাররফ হোসেন বা জয়নুল আবদিন ফারুকের নাম আলোচনায় রয়েছে।
স্পিকার পদে এগিয়ে জয়নুল আবেদীন
বিএনপি সরকারের সময় সাধারণত অভিজ্ঞ কোনো আইনজ্ঞকে স্পিকার করার রেওয়াজ রয়েছে। সেই বিবেচনায় এবার স্পিকার হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। এ ছাড়া স্পিকার পদের সম্ভাব্য তালিকায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং ভাইস চেয়ারম্যান ড. ওসমান ফারুক।
সংসদ উপনেতা ও ডেপুটি স্পিকার
সংসদ উপনেতা হিসেবে দলের দুই হেভিওয়েট নেতা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে। অন্যদিকে, ডেপুটি স্পিকার পদে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজানের নাম শোনা যাচ্ছে।
চিফ হুইপ পদে জয়নুল আবদিন ফারুক
সংসদে সরকারি দলের কার্যক্রম সমন্বয়ের জন্য চিফ হুইপ হিসেবে সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের সম্ভাবনা সবচেয়ে বেশি বলে জানা গেছে। এ ছাড়া এ পদে দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এবং নুরুল ইসলাম মনির নামও আলোচনায় আছে।
দলীয় অবস্থান
এসব নিয়োগের বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, অধিবেশন শুরুর তারিখ মাত্র ঘোষিত হয়েছে, সময় হলে পদগুলোর বিষয়ে সবাই জানতে পারবেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ১২ মার্চের প্রথম অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের মাধ্যমে পদগুলো চূড়ান্ত করা হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবিতে স্নাতক ফলাফলের ভিত্তিতে বৃত্তি, যারা আবেদন করতে পারবেন
- ঢাবি উপাচার্য পদের আলোচনায় দুই নারী শিক্ষক
- কে হচ্ছেন ঢাবির পরবর্তী উপাচার্য, আলোচনায় ৬ অধ্যাপকের নাম
- ফ্যামিলি কার্ডের জন্য যেভাবে আবেদন করবেন
- টি-টোয়েন্টি বিশ্বকাপ: সুপার এইটের দুই গ্রুপ ও পূর্ণাঙ্গ সূচি দেখুন এখানে
- সুন্নাহ মেনে সেহরি খাওয়ার সময় ও বিশেষ কিছু নিয়ম
- পবিত্র রমজানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন সময়সূচি প্রকাশ
- রমজান মাসের ছুটি নিয়ে যা জানাল মাউশি
- কাল থেকে বন্ধ সব স্কুল, রমজানে ছুটির নতুন প্রজ্ঞাপন
- দুর্ঘটনার কবলে মেসুত ওজিল ও বিলাল এরদোয়ানের গাড়িবহর
- রমজানের প্রথম দিনেই ভূমিকম্পে কাঁপল দেশ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে রবি
- কে কে হচ্ছেন মন্ত্রী? শেষ মুহূর্তের তালিকায় যাদের নাম
- ২৪ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কাঁপল দেশ
- চলছে বাংলাদেশ বনাম ভারতের জমজমাট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন