ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
দিল্লিতে মাহদীর সঙ্গে থাকা নারীর পরিচয় প্রকাশ পেল
নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় নেতা মাহদী হাসানের দিল্লির ঝটিকা সফর যেন কোনো থ্রিলার সিনেমার কাহিনীকেও হার মানিয়েছে। পর্তুগালের ভিসা পেতে এক নারী আত্মীয়কে নিয়ে ভারতে গিয়ে শেষমেশ গোয়েন্দা জালে পড়ার আশঙ্কায় তড়িঘড়ি করে তাকে দেশে ফিরতে হয়েছে। লিসবনে পাড়ি জমানোর পরিকল্পনা থাকলেও মাহদীর দিল্লি যাত্রা শেষ হয়েছে ঢাকার ইমিগ্রেশন পুলিশের নিবিড় জিজ্ঞাসাবাদে।
জানা গেছে, গত মঙ্গলবার দিল্লির কনাট প্লেসের একটি বেসরকারি ভিসা প্রক্রিয়াকরণ কেন্দ্রে মাহদী ও তার সঙ্গিনীকে প্রথম দেখা যায়। পর্তুগালের দূতাবাসের হয়ে কাজ করা ওই কেন্দ্রে অপেক্ষারত অবস্থায় অজ্ঞাত কেউ একজন মাহদীর ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়। মূলত পর্তুগালের ভিসা সংগ্রহের জন্য বাংলাদেশী নাগরিকদের সশরীরে দিল্লি যাওয়া বাধ্যতামূলক হওয়ায় মাহদী বৈধভাবেই ভারতীয় ভিসা নিয়ে সেখানে গিয়েছিলেন।
দিল্লিতে মাহদী হাসান এবং তার আত্মীয় পাহাড়গঞ্জ এলাকার একটি হোটেলে অবস্থান করছিলেন। তবে ভিডিও ফাঁসের পর থেকেই তার কাছে বাংলাদেশ ও ভারত থেকে অসংখ্য অজানা নম্বর থেকে ফোন আসতে শুরু করে। একের পর এক অপরিচিত নম্বর থেকে কল আসায় মাহদী আতঙ্কিত হয়ে পড়েন এবং বুঝতে পারেন তিনি কারো কড়া নজরদারিতে রয়েছেন। বিবিসি বাংলার তথ্যমতে, নিরাপদ আশ্রয়ের সন্ধানে দিল্লির জামা মসজিদসহ বিভিন্ন স্থানে দৌড়ঝাঁপ করলেও সেই মুহূর্তে কেউ তাকে আশ্রয় দিতে রাজি হয়নি।
অবশেষে লিসবনে যাওয়ার পরিকল্পনা ভেস্তে দিয়ে বুধবার বিকেলে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় ফিরে আসেন মাহদী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন। মাহদীর দাবি, তিনি বিদেশে গিয়ে উদ্দেশ্যমূলকভাবে হেনস্তার শিকার হয়েছেন। যদিও দিল্লিতে তার সাথে থাকা ওই নারী আত্মীয়ের পরিচয় এবং সেখানে তার গতিবিধি নিয়ে এখনো কুয়াশা কাটেনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর