ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
এনসিপির নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম
নিজস্ব প্রতিবেদক: তৃণমূলের রাজনীতিতে নিজেদের আধিপত্য বিস্তারে বড় ধরনের সাংগঠনিক পদক্ষেপ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে একটি শক্তিশালী নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে দলটি। এই কমিটির নেতৃত্ব বা চেয়ারম্যানের গুরুদায়িত্ব দেওয়া হয়েছে এনসিপির উত্তরাঞ্চলের প্রভাবশালী মুখ্য সংগঠক সারজিস আলমকে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে কমিটির অনুমোদনের পর তিনি মাঠপর্যায়ে কার্যক্রম শুরুর বার্তা দিয়েছেন।
দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণাটি সামনে আসে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের সরাসরি নির্দেশনায় এই ‘স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি’ কাজ করবে। সিটি কর্পোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত সব স্তরে যোগ্য প্রার্থী খুঁজে বের করাই হবে এই কমিটির প্রধান কাজ।
নতুন এই কমিটিতে সদস্যসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য এবং দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। এছাড়া গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে যুক্ত করা হয়েছে আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দীন মোহাম্মদ, তাহসীন রিয়াজ ও অ্যাডভোকেট মনজিলা ঝুমাকে। দলের সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করতে সব বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা এই কমিটিতে পদাধিকার বলে অন্তর্ভুক্ত থাকবেন। পাশাপাশি কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারাও কমিটিকে সার্বিক সহায়তা দেবেন।
নির্বাচন পরিচালনার দায়িত্ব পেয়েই সম্ভাব্য প্রার্থীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন সারজিস আলম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি তাঁর সংকল্প ব্যক্ত করে লিখেছেন, ‘সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড; যারা প্রার্থী হতে চান, প্রস্তুতি নিন। আমরা আসছি আপনার খোঁজে...।’ এই আহ্বানের মধ্য দিয়ে এনসিপি তৃণমূল পর্যায়ে নিজেদের সাংগঠনিক শক্তির জানান দিতে চাইছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ