ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
পরিকল্পনা পরিবর্তন: লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক: কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাতে দেরি হওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা আপাতত স্থগিত হয়ে গেছে। প্রাথমিকভাবে শুক্রবার তার উড়াল দেওয়ার সম্ভাবনা থাকলেও নির্ধারিত সময়সূচি পরিবর্তন করতে বাধ্য হয়েছে দলটি।
শুক্রবার সকালে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি সমস্যার কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার ঢাকায় আসছে না। সবকিছু স্বাভাবিক থাকলে শনিবার এটি ঢাকায় পৌঁছাতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মির্জা ফখরুল বলেন, “ম্যাডামের শারীরিক অবস্থা যদি ভ্রমণের উপযোগী হয় এবং মেডিকেল বোর্ড সম্মতি দেয়, তাহলে ইনশাআল্লাহ রবিবার (৭ ডিসেম্বর) তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে।”
এর আগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জানানো হয়েছিল, শুক্রবার সকালে খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করতে পারেন। সেই প্রস্তুতির অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী আগেই লন্ডন থেকে ঢাকার পথে রওনা হয়েছেন। শুক্রবার সকালেই তার ঢাকায় পৌঁছানোর কথা।
কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স দেরির কারণে শেষ মুহূর্তে পুরো সময়সূচি বদলে যায় বলে জানায় বিএনপি।
বর্তমানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)