ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
তালাবদ্ধ ক্লাসরুম ভেঙে পরীক্ষা নিলেন ইউএনও
নিজস্ব প্রতিবেদক: শেরপুরের শ্রীবরদীতে শিক্ষক আন্দোলনের কারণে তালাবদ্ধ শ্রেণিকক্ষ বন্ধ থাকলেও পরীক্ষা থামিয়ে রাখা যায়নি। পরিস্থিতি জটিল হয়ে ওঠায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ নিজেই মাঠে গিয়ে তালা ভেঙে শিক্ষার্থীদের পরীক্ষা শুরু করান। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে তিনি পরীক্ষা পরিচালনা করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরন নবী।
জানা যায়, শেরপুর জেলার ৭৪১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বুধবার থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন। পাশাপাশি ১ ডিসেম্বর থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা চার দফা দাবিতে কর্মবিরতিতে রয়েছেন। তাদের দাবির মধ্যে রয়েছে সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে অন্তর্ভুক্ত করা, শূন্যপদে দ্রুত নিয়োগ, পদোন্নতি–পদায়ন কার্যকর করা, টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের বকেয়া পরিশোধ এবং আগের অগ্রিম বেতন সুবিধা পুনর্বহাল করা।
অভিভাবকদের অভিযোগ, পরীক্ষার দিন শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দেওয়ায় শিক্ষার্থীরা মানসিক চাপে পড়েছে। অনেকের মতে, আন্দোলন করতেই পারেন—কিন্তু কোমলমতি শিক্ষার্থীদের ক্ষতির বিনিময়ে না। তারা অভিযোগ করেছেন, বাচ্চাদের শিক্ষা ব্যাহত করে শিক্ষকরা ‘অযৌক্তিক’ অবস্থান নিয়েছেন।
ইউএনও মনীষা আহমেদ জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে একটি জরুরি নির্দেশনা পাঠিয়েছে, যেখানে অবিলম্বে পরীক্ষায় ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে কর্মবিরতি অব্যাহত থাকলে সরকারি চাকরি আইন, আচরণবিধি ও ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
শিক্ষকদের আন্দোলনে শিক্ষাবর্ষের গুরুত্বপূর্ণ সময়ে পরীক্ষা ও পড়াশোনা ব্যাহত হওয়ায় অভিভাবক ও সচেতন মহলে উদ্বেগ বেড়েছে। তাদের দাবি, দ্রুত সংকট সমাধান করে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পুনরায় নিশ্চিত করতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে