ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
তিতুমীর কলেজ শিক্ষার্থীদের গুলশান-১ গোলচত্বর অবরোধ
ডুয়া নিউজ: রাজধানীর মহাখালীতে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ সাত দফা দাবিতে শিক্ষার্থীরা টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করছেন।
আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে কলেজের সামনে তারা সড়ক অবরোধ করেন, যার ফলে মহাখালী থেকে গুলশান-১ নম্বর গোলচত্বর পর্যন্ত যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।
এরপর সন্ধ্যা পৌনে ৭টার দিকে শিক্ষার্থীরা গুলশান-১ গোলচত্বর অবরোধ করেন। ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কর্মসূচির অংশ হিসেবে তারা ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে মহাখালীতে সড়ক অবরোধ করেন এবং কিছুক্ষণ পরে আবার কলেজের দিকে ফিরে যান। সন্ধ্যা সোয়া ৬টার দিকে তারা আবার গুলশান-১ গোলচত্বরের উদ্দেশ্যে রওনা হন।
এদিকে গত বৃহস্পতিবার থেকে তিতুমীর কলেজের কয়েকজন শিক্ষার্থী কলেজের মূল ফটকের সামনে অনশন শুরু করেন। তাদের মধ্যে ১২ জন শিক্ষার্থী অনশনে অংশ নেন। এর মধ্যে বর্তমানে ছয়জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন করে ভর্তি হওয়া দুই শিক্ষার্থী হলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের মফিজুল ইসলাম ও বাংলা বিভাগের আবু নাঈম, যাদের রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করা প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ঢাকার সাতটি কলেজের সমন্বয়ে একটি নতুন বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। এছাড়া সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে। মন্ত্রণালয়ের মতে, এ অবস্থায় তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা আদায়ে সময় বেঁধে দিয়ে আন্দোলন করার যৌক্তিকতা নেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মায়ের সঙ্গে ইয়ামালের নাচের ভিডিও ভাইরাল
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- রংপুরের হত্যাকাণ্ডে যৌক্তিক সময়ে অপরাধীরা গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া