ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
তিতুমীর কলেজ
বিবৃতি প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের
ডুয়া নিউজ: সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। তবে মন্ত্রণালয়ের বিবৃতির প্রতি অসন্তোষ প্রকাশ করে আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিতুমীর কলেজের শিক্ষার্থী আলী আহমদ এই ঘোষণা দেন। তিনি জানান, বিশ্ব ইজতেমার কারণে সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত আন্দোলন কিছুটা শিথিল থাকবে।
সাম্প্রতিক সময়ে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় গঠনের দাবিতে সড়কে নেমে আন্দোলন করছে। তাদের সড়ক অবরোধের কারণে সাধারণ যাত্রীদের ভোগান্তি সৃষ্টি হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ঢাকার সাত কলেজের সমন্বয়ে একটি বিশ্ববিদ্যালয় গঠন প্রক্রিয়া চলছে এবং তিতুমীর কলেজের বিষয়টিও এই প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আন্দোলনকারীদের ধৈর্য ধারণ করার অনুরোধ করে এতে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয় বা কলেজের সাধারণ শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়, এমন কর্মসূচি থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়।
বিবৃতিতে আরও জানানো হয়, ইউজিসির চেয়ারম্যানের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে এবং তিতুমীর কলেজের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করছে। ইতোমধ্যে সাত কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে আলোচনাও শুরু হয়েছে। সরকারের উদ্দেশ্য হলো এই কলেজগুলোর শিক্ষার মান উন্নয়ন করা। সেক্ষেত্রে সব বিকল্পের ওপর কাজ করা হচ্ছে। এর পরও তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য সময়সীমা বেঁধে আন্দোলন চালানো যৌক্তিক নয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মায়ের সঙ্গে ইয়ামালের নাচের ভিডিও ভাইরাল
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- রংপুরের হত্যাকাণ্ডে যৌক্তিক সময়ে অপরাধীরা গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া