ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
সকালে না রাতে, কখন গোসল করা স্বাস্থ্যের জন্য বেশি ভালো?
লাইফস্টাইল ডেস্ক: সকালে গোসল করলে আলস্য কাটে এবং দিনের শুরুতে কাজের উদ্দীপনা পাওয়া যায় এটি চিরচেনা এক ধারণা। অন্যদিকে, অনেকে মনে করেন সারাদিনের ক্লান্তি ধুয়ে মুছে পরিষ্কার হয়ে ঘুমাতে যাওয়াই সবচেয়ে ভালো। গোসলের এই সঠিক সময় নিয়ে চিকিৎসা বিজ্ঞান ও বিশেষজ্ঞরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।
বিজ্ঞান বলছে, সারাদিন শরীরে যে ঘাম, ধুলা-ময়লা ও প্রাকৃতিক তেল নিঃসরণ হয়, তা দূর করতে রাতের গোসল অতুলনীয়। রাতে গোসল না করে ঘুমালে শরীরের ময়লা ও ব্যাকটেরিয়া বিছানার চাদর এবং বালিশে ছড়িয়ে পড়ে।
গবেষণায় দেখা গেছে, ত্বকের প্রতি বর্গসেন্টিমিটারে ১০ হাজার থেকে ১০ লাখ পর্যন্ত ব্যাকটেরিয়া থাকতে পারে, যা ঘাম ও তেলের সংস্পর্শে দ্রুত বংশবৃদ্ধি করে। স্ট্যাফিলোকক্কাসের মতো ব্যাকটেরিয়া দুর্গন্ধের জন্য দায়ী। তাই ঘুমানোর আগে শরীর পরিষ্কার করা এক অর্থে বেশি স্বাস্থ্যসম্মত।
রাতে গোসলের সমর্থকদের জন্য বড় একটি সুসংবাদ হলো এটি ভালো ঘুমের সহায়ক। ১৩টি গবেষণার একটি মেটা-বিশ্লেষণে দেখা গেছে, ঘুমানোর এক বা দুই ঘণ্টা আগে মাত্র ১০ মিনিট ঈষদুষ্ণ বা হালকা গরম পানিতে গোসল করলে ঘুম তাড়াতাড়ি আসে। এর বৈজ্ঞানিক কারণ হলো আমাদের শরীরের 'সারকাডিয়ান রিদম' বা জৈবছন্দ। গরম পানিতে গোসলের পর শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা কিছুটা কমে যায়, যা মস্তিষ্ককে ঘুমের প্রস্তুতির সংকেত দেয়।
যুক্তরাজ্যের লেস্টার বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজিস্ট প্রিমরোজ ফ্রিস্টোন এক ভিন্ন তথ্য দিয়েছেন। তিনি জানান, রাতে গোসল করে ঘুমালেও শরীর সম্পূর্ণ পরিচ্ছন্ন থাকে না। কারণ ঘুমের মধ্যে একজন মানুষ প্রায় ২৫০ থেকে ৩০০ মিলিলিটার ঘাম ঝরান এবং ৫০ হাজারের বেশি মৃতকোষ ত্যাগ করেন। এই ঘাম ও মৃতকোষ বিছানায় ছত্রাক জন্মাতে পারে, যা বিশেষ করে অ্যাজমা রোগীদের জন্য ক্ষতিকর। তাই যারা রাতে গোসল করেন, তাদের নিয়মিত বিছানার চাদর ও বালিশের কভার পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়।
যাঁরা সকালে গোসল করতে পছন্দ করেন, তাঁদের মূল যুক্তি হলো এটি রাতের ঘাম ও জীবাণু পরিষ্কার করে দেয়। এতে দিনটি সতেজভাবে শুরু করা সম্ভব হয় এবং শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। বিশেষ করে যাঁদের সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয়, তাঁদের স্নায়ু সচল করতে সকালের গোসল জাদুর মতো কাজ করে।
আসলে গোসলের সময়টি নির্ভর করে ব্যক্তির প্রয়োজন ও লাইফস্টাইলের ওপর। আপনি যদি সারাদিন বাইরে কাজ করেন, তবে রাতে গোসল করা আপনার ত্বকের স্বাস্থ্যের জন্য জরুরি। আবার দিনটি কর্মমুখর করতে সকালের গোসলেরও জুড়ি নেই। তবে বিশেষজ্ঞরা মনে করেন, রাতে গোসল করলে অবশ্যই বিছানার চাদর নিয়মিত পরিষ্কার রাখতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর