ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ: ক্যাম্পাসে আতঙ্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির রাজু ভাস্কর্যের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে ১০টার পর এই আকস্মিক ঘটনায় কেঁপে ওঠে পুরো এলাকা, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে।
ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা জানান, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বাইকে করে এসে রাজু ভাস্কর্যের সামনে একটি ককটেল সদৃশ বস্তু ফেলে দ্রুত পালিয়ে যায়। বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে চারপাশের পরিবেশ থমথমে হয়ে ওঠে।
উপস্থিত শিক্ষার্থীদের ধারণা, আসন্ন ডাকসু নির্বাচনের আগে ক্যাম্পাসে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে শিক্ষার্থীদের মনে ভয় ঢুকিয়ে দিতেই দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটিয়েছে।
শিক্ষার্থীরা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। ক্যাম্পাসকে অস্থিতিশীল করার এই ষড়যন্ত্র সম্মিলিতভাবে রুখে দেওয়া হবে।"
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ সংবাদ মাধ্যমকে জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে পৌঁছেছে। সহকারী প্রক্টররা সেখানে উপস্থিত আছেন এবং শাহবাগ থানার পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মায়ের সঙ্গে ইয়ামালের নাচের ভিডিও ভাইরাল
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- রংপুরের হত্যাকাণ্ডে যৌক্তিক সময়ে অপরাধীরা গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া