ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
রাজধানীতে আজকের কর্মসূচি (২৭ ফেব্রুয়ারি)
নিজস্ব প্রতিবেদক: আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সরকারের বিভিন্ন দপ্তর নানা কর্মসূচি পালন করবে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বিক্ষোভ মিছিল এবং সরকারের একাধিক প্রতিমন্ত্রীর সফর ও ইফতার মাহফিলে অংশগ্রহণ অন্যতম।
সারাদেশে সহিংসতার প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ:
নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের ওপর চলমান ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ডাকসু। বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে এই মিছিল শুরু হবে।
যশোর সফরে জ্বালানি প্রতিমন্ত্রী:
তিন দিনের সরকারি সফরে বর্তমানে যশোরে অবস্থান করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সফরকালে তিনি স্থানীয় বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন এবং রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।
বিএসজেএ’র ইফতার ও দোয়া মাহফিল:
বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) উদ্যোগে আজ বিকেলে জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
সবুজবাগে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ:
রাজধানীর সবুজবাগ এলাকায় পূর্ব বাসাবো স্কুল ও কলেজ প্রাঙ্গণে কদমতলা যুব সমাজের আয়োজনে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- কুশিয়ারা ও খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- আজকের নামাজের সময়সূচি
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- টানা পতনে বিনিয়োগকারীদের হতাশা বাড়ছে, কার্যকর উদ্যোগের অভাবে তলানীতে বাজার
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার