ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
তিতুমীর কলেজ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা
ডুয়া নিউজ: সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীরা আবারও টানা ১১ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন।এছাড়া আগামীকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজ শাটডাউন ঘোষণা করা হয়েছে।
সোমবার (০৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এই অবরোধ চলবে।
রোববার (০২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এই কর্মসূচির ঘোষণা দেন।
ঘোষিত কর্মসূচির আওতায় মহাখালী লেভেল ক্রসিংয়ে রেলপথ, আমতলী মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, মহাখালী-গুলশান সড়ক এবং গুলশান লিংক রোডে অবরোধ করা হবে।
শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৯ জানুয়ারি রাতে একযোগে অনুষ্ঠিত অনশন ও বিক্ষোভের পর শিক্ষা মন্ত্রণালয় থেকে আশ্বাস প্রদান করা হয়েছিল। কিন্তু শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের বক্তব্যের প্রেক্ষিতে তাদের দাবি যৌক্তিক নয় বলে মন্তব্য করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।
শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দেন যে, তারা দাবি আদায় না করা পর্যন্ত ক্লাসে ফিরবেন না। এর আগে, গত ২৮ জানুয়ারি তারা ৭ দফা দাবি নিয়ে অনশনে বসেন, যা পরে গণঅনশনে রূপ নেয়। তাদের আন্দোলনের অংশ হিসেবে বিভিন্ন সড়কে অবরোধ চলতে থাকে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানায়, শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দেওয়ার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও গুলশান-মহাখালী সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
তবে শিক্ষার্থীরা তাদের আন্দোলন অব্যাহত রেখেছেন, যা সরকারের দোদুল্যমান অবস্থানের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে বিবেচিত হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মায়ের সঙ্গে ইয়ামালের নাচের ভিডিও ভাইরাল
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- রংপুরের হত্যাকাণ্ডে যৌক্তিক সময়ে অপরাধীরা গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া