ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
নরসিংদীতে কিশোরী হ-ত্যা-য় মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক: নরসিংদীতে ধর্ষণের বিচারের দাবি তোলার পর এক কিশোরীকে তুলে নিয়ে হত্যার ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। সংগঠনটি বলেছে, এ ধরনের ঘটনা দেশের নারী ও শিশুদের নিরাপত্তা পরিস্থিতির ভয়াবহ চিত্রই সামনে আনছে। তারা ভুক্তভোগীর পরিবারের জন্য দ্রুত ন্যায়বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দেওয়া এক বিবৃতিতে এমজেএফ জানায়, গণমাধ্যমের তথ্য অনুযায়ী প্রায় ১৫ দিন আগে স্থানীয় এক বখাটের নেতৃত্বে ৫-৬ জনের একটি দল ওই ১৫ বছর বয়সি কিশোরীকে ধর্ষণ করে। বিচার চেয়ে পরিবারটি স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক এক সদস্যের কাছে গেলেও কোনো সুরাহা পায়নি। বরং এলাকা ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে।
নিহত কিশোরীর বাবার ভাষ্য অনুযায়ী, তার সামনেই মেয়েকে জোর করে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে রাতভর খোঁজাখুঁজির পর সকালে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এদিকে রাজধানীর পশ্চিম উলনে আরেকটি মর্মান্তিক ঘটনার কথা তুলে ধরে এমজেএফ জানায়, একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা স্থানে জমে থাকা পানির ভেতর থেকে ছয় বছর বয়সি এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয়দের অভিযোগ, শিশুটিকে নির্যাতনের পর হত্যা করে সেখানে ফেলে রাখা হয়। পরিবারের দাবি, মামলা নিতে প্রথমে পুলিশ গড়িমসি করলেও এলাকাবাসীর বিক্ষোভের মুখে রাত ১১টার দিকে মামলা গ্রহণ করা হয়।
আইন ও সালিশ কেন্দ্র-এর পরিসংখ্যান অনুযায়ী, শুধু গত মাসেই ৩৫ জন শিশু বিভিন্ন ধরনের নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছে এবং ২৫ জন শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। অর্থাৎ গড়ে প্রায় প্রতিদিনই অন্তত একজন শিশু এমন অপরাধের শিকার হচ্ছে।
মানুষের জন্য ফাউন্ডেশন মনে করে, নারী ও শিশুর বিরুদ্ধে এ ধরনের বর্বরতা কোনোভাবেই সহনীয় নয়। নবনির্বাচিত সরকারের প্রতি আহ্বান জানিয়ে সংগঠনটি বলেছে, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং নারী-শিশুর নিরাপত্তা জোরদার করতে হবে। পাশাপাশি নিহত কিশোরীর পরিবারের নিরাপত্তা অবিলম্বে নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
সংগঠনটির মতে, এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর বার্তা যাবে এবং সমাজে ন্যায়বিচার ও নারীর মর্যাদা প্রতিষ্ঠা পাবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা