ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
তিতুমীর
শিক্ষার্থীদের ঢাকা-ময়মনসিংহ অবরোধ; সতর্ক অবস্থানে পুলিশ
ডুয়া নিউজ: গত কয়েকদিন ধরেই সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার দাবিতে অনশন ও অবরোধ করে যাচ্ছেন শিক্ষার্থীরা। এবার মহাখালীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন তারা।
আজ রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার পর কলেজ থেকে মিছিল নিয়ে এসে মহাখালী অবরোধ করেন শিক্ষার্থীরা। তাদের এই অবস্থান কর্মসূচি ঘিরে এরই মধ্যে পুরো এলাকাজুড়ে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। আমতলী মোড়ে প্রস্তুত রাখা হয়েছে একটি জলকামান।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. তারেক মাহমুদ বলেন, ‘বর্তমানে আমরা আমতলীতে অবস্থান করছি এবং পরিস্থিতির ওপর নজর রাখছি’।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে রাস্তায় যান চলাচল শুরু করার ব্যবস্থা নেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। আমরা বর্তমানে আমাদের অবস্থানে আছি।
অন্যদিকে, অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে গুলশান ট্রাফিক বিভাগ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে মহাখালী রেল ক্রসিং হয়ে আমতলী মোড়ে এসে অবস্থান নিয়েছে। এর ফলে ইনকামিং এবং আউট গোয়িং সব দিকে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুলশান ক্রাইম ডিভিশনের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মায়ের সঙ্গে ইয়ামালের নাচের ভিডিও ভাইরাল
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- রংপুরের হত্যাকাণ্ডে যৌক্তিক সময়ে অপরাধীরা গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া