ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩
টিউলিপ সিদ্দিকের কারাদণ্ড নিয়ে ব্রিটিশ মিডিয়ায় ব্যাপক সংবাদ
নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং তার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে কারাদণ্ড দেওয়া হয়েছে। এই খবরকে গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে যুক্তরাজ্যের প্রায় সব মিডিয়া।
টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যে ক্ষমতাসীন দল লেবার পার্টির সংসদ সদস্য। তিনি শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহানার মেয়ে। গত জানুয়ারিতে দেশটির সমালোচনার মুখে তিনি সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেন। অভিযোগ রয়েছে, তিনি আওয়ামী লীগ নেতার কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণ করেছেন।
মামলাটি দায়ের করা হয়েছিল ঢাকার পূর্বাচল নতুন শহর প্রকল্পের ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ সংক্রান্ত দুর্নীতির কারণে। সোমবার (১ ডিসেম্বর) বিচার শেষে আদালত মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে পাঁচ বছর, শেখ রেহানাকে সাত বছর এবং টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড প্রদান করেছে। কারাদণ্ডের পাশাপাশি টিউলিপ সিদ্দিককে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড, শেখ রেহানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
যুক্তরাজ্যের বিভিন্ন গণমাধ্যম এই খবর প্রকাশ করেছে। দ্য গার্ডিয়ান শিরোনাম দিয়েছে, “Bangladesh court sentences UK MP Tulip Siddiq to two years prison in absentia”। ফিন্যান্সিয়াল টাইমস লিখেছে, “Ex-UK minister Tulip Siddiq receives two-year jail sentence in Bangladesh”, আর স্কাই নিউজ শিরোনাম করেছে, “Labour MP Tulip Siddiq sentenced to two years in prison at corruption trial in Bangladesh”।
দ্য টেলিগ্রাফ, দ্য ইন্ডিপেনডেন্ট, মাই লন্ডন, এলবিসি, মেট্রো, আইটিভি এবং দ্য সানসহ আরও একাধিক ব্রিটিশ গণমাধ্যম টিউলিপ সিদ্দিকের দুই বছরের কারাদণ্ডের খবর প্রতিবেদন করেছে। দ্য সান উল্লেখ করেছে, খালার মৃত্যুদণ্ডের কয়েক সপ্তাহ পর টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতে এই রায় দেওয়া হয়েছে। ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি স্টারও জানিয়েছে, “Labour MP sentenced to two years in prison after major corruption scandal”।
এই রায়ের ফলে আন্তর্জাতিক গণমাধ্যমে টিউলিপ সিদ্দিক ও বাংলাদেশের উচ্চ পর্যায়ের রাজনীতির সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. প্রদীপ কুমার রায়ের মৃ’ত্যু
- সকালে না রাতে, কখন গোসল করা স্বাস্থ্যের জন্য বেশি ভালো?
- স্কলারশিপ দিচ্ছে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়, জেনে নিন আবেদন পদ্ধতি
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- স্কুল-কলেজের প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল আজই
- দেশে সোনার দামে বড় পতন
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- নবনিযুক্ত সিন্ডিকেট সদস্য মোর্শেদ হাসান খানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই