ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া
নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া বাংলাদেশের জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগদান করেছেন।
সোমবার রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে রেজা কিবরিয়ার যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
রেজা কিবরিয়া ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জোটসঙ্গী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন।
নির্বাচনের পর তিনি গণফোরামে যোগ দিয়ে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে সংগঠনটি দুই ভাগে বিভক্ত হয়।
পরবর্তীতে রেজা কিবরিয়া ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সঙ্গে গণঅধিকার পরিষদ গঠন করেন এবং আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে সেখানে দলটি পুনরায় দুই ভাগে বিভক্ত হয়ে যায়।
রেজা কিবরিয়ার এই পদক্ষেপ রাজনৈতিক বিশ্লেষকরা বিএনপির কর্মকাণ্ডে নতুন প্রাণ যোগানোর একটি ইঙ্গিত হিসেবে দেখছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি