ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
যুক্তরাষ্ট্রে আফগানদের ভিসা বন্ধ, বিদ্যমান ভিসাও বাতিল
আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্র আফগান নাগরিকদের জন্য ভিসা প্রদান বন্ধ করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাস ও কনস্যুলার দপ্তরে নির্দেশ পাঠিয়েছে, যাতে কোনো আফগানকে যুক্তরাষ্ট্রে ভিসা না দেওয়া হয় এবং যেসব ভিসা প্রক্রিয়াধীন রয়েছে তা সঙ্গে সঙ্গে স্থগিত করা হয়।
নতুন নির্দেশ অনুযায়ী অভিবাসী, অ-অভিবাসী এবং বিশেষ অভিবাসন ভিসা প্রদানও বন্ধ থাকবে। এছাড়া বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত আফগান নাগরিকদের ভিসাও বাতিল করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও সামাজিক মাধ্যমে জানান, যুক্তরাষ্ট্র এবং নাগরিকদের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব পাবে এবং কোনো আপোস হবে না।
এই পদক্ষেপের পেছনে মূল ঘটনা হলো, গত বুধবার ওয়াশিংটন ডিসিতে আফগান নাগরিক রহমানউল্লাহ লাকনওয়াল ন্যাশনাল গার্ডের সদস্যদের লক্ষ্য করে গুলি চালান।
তিনি ২০২১ সালে আফগানিস্তানে মার্কিন-ন্যাটো বাহিনীর সহযোগী হিসেবে কাজ করতেন এবং তালেবান ক্ষমতায় ফেরার পর যুক্তরাষ্ট্রে এসেছিলেন।
এই হামলার কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা দপ্তর জানিয়েছিল, যেসব আফগান স্থায়ী বসবাস বা নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন, তাদের আবেদন বাতিল করা হয়েছে।
ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ পূর্বপরিকল্পিত বলে আফগান ইভ্যাকের প্রেসিডেন্ট শন ভ্যানডিভার উল্লেখ করেছেন। ২০২১ সালে বাইডেন প্রশাসনের উদ্যোগে আফগানদের জন্য বিশেষ ভিসার সুযোগ দেয়া হয়েছিল, যার আওতায় প্রায় ২ লাখ আফগান যুক্তরাষ্ট্রে এসেছিলেন। এখন সেই সুযোগও বাতিল হয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ