ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
খালেদা জিয়াকে বিদেশ নিতে প্রস্তুত মেডিকেল বোর্ড: মান্না
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা বিদেশে নেওয়ার সম্ভাবনা সামনে রেখে প্রয়োজনীয় সব প্রস্তুতি আগেই সম্পন্ন করেছে মেডিকেল বোর্ড এমন তথ্য জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শনিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেওয়ার পর তিনি এ তথ্য জানান। একই বক্তব্য দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানও।
আযম খান বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা উপযুক্ত হলে যেকোনো সময় তাকে বিদেশে স্থানান্তরের ব্যবস্থা রাখা হয়েছে। তিনি জানান, এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে এবং বিদেশের বিভিন্ন হাসপাতালের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
মান্না আরও জানান, চিকিৎসকরা জানিয়েছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো ‘ফ্লাই করার মতো’ স্থিতিশীল নয়। তবে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। বিদেশে নেওয়ার ক্ষেত্রে প্রথম পছন্দ হিসেবে সিঙ্গাপুরকে বিবেচনা করা হচ্ছে; প্রয়োজন হলে ইউরোপের দিকেও সিদ্ধান্ত যেতে পারে।
তিনি বলেন, চিকিৎসকরা সন্তোষজনক কোনো অগ্রগতি জানাতে পারেননি। সংকটাপন্ন অবস্থায় থাকলেও তার শারীরিক অবস্থার উন্নতি বা অবনতি কোনো দিকেই পরিবর্তন দেখা যাচ্ছে না। তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন।
গত ২৩ নভেম্বর রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষায় তার বুকে সংক্রমণ ধরা পড়লে চিকিৎসকেরা তাকে ভর্তি করেন। প্রায় ৮০ বছর বয়সী এবং দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে আক্রান্ত এই সাবেক প্রধানমন্ত্রী সংকটাপন্ন অবস্থায় আছেন বলে দলের নেতারা জানান।
চিকিৎসায় যুক্ত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ.এম. সিদ্দিকী বলেন, সাম্প্রতিক মাসগুলোতে খালেদা জিয়া বারবার অসুস্থ হয়ে পড়ছিলেন। একাধিক জটিলতা একসঙ্গে দেখা দেওয়ায় এবার তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশেষ করে তার বুকে সংক্রমণ বাড়ায় তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’