ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
স্বৈরাচার আর রাজাকার, একসাথে : ইশরাক
নিজস্ব প্রতিবেদক :জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর প্রশাসনকে ‘আন্ডারে নেওয়া’–সংক্রান্ত বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতা ও ঢাকা-৬ আসনের প্রার্থী ইশরাক হোসেন। সোমবার (২৪ নভেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি বলেন, পুলিশ প্রশাসনকে ব্যবহার করে ভোট ডাকাতির পরিকল্পনাকে জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তাঁর দাবি, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী একই ধরনের মনমানসিকতার ধারক-বাহক। যেখানে এই ‘নব্য ফ্যাসিবাদীরা’ প্রভাব বিস্তারের চেষ্টা করবে, জনগণ তাদের প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি। ইশরাক আরও বলেন, স্বৈরাচার আর রাজাকার শক্তি একাকার হয়ে গেছে বলেই পুলিশ দিয়ে ভোট ডাকাতির বাসনা জন্মেছে।
শনিবার (২২ নভেম্বর) চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে জামায়াতের নির্বাচনী দায়িত্বশীলদের এক সমাবেশে শাহজাহান চৌধুরী বলেন, তাদের সুযোগ ভবিষ্যতে আর নাও আসতে পারে। তিনি দাবি করেন, দুর্নীতির টাকা বাদ দিলেও পার্শ্ববর্তী দেশ থেকে বিপুল অর্থ ও অস্ত্র দেশে ঢুকবে। নিজের বক্তব্যে তিনি প্রশাসনকে জামায়াতের ‘আন্ডারে’ আনার প্রয়োজনীয়তার কথা বলেন এবং স্থানীয় পর্যায়ে শিক্ষক, পুলিশ থেকে শুরু করে টিএনও পর্যন্ত সবার সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানান। তার ভাষায়, প্রশাসন জামায়াতের কথায় চলবে—গ্রেপ্তার, মামলা থেকে শুরু করে প্রোটোকল—সবকিছুই তাদের নির্দেশে পরিচালিত হবে।
তবে এই বক্তব্য সমর্থন না করার কথা জানিয়েছে জামায়াতে ইসলামী।
দলটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম জোনের প্রধান মুহাম্মদ শাহজাহান রবিবার (২৩ নভেম্বর) জানান, এটি সম্পূর্ণভাবে শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত মত। জামায়াত এই বক্তব্যের সঙ্গে একমত নয় এবং বিষয়টি নিয়ে অভ্যন্তরীণভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক