ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সাত দিনে মোট ভূমিকম্প ৮৫২টি
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির দেশের জনগণকে বড় ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন। শুক্রবার দুপুরে তিনি গণমাধ্যমকে জানান, সম্প্রতি দেশে ভূমিকম্পের ক্রমবর্ধমান ঘটনা অনুসরণ করে সতর্ক থাকা জরুরি।
শুক্রবার ৫ দশমিক ৭ মাত্রার প্রাণঘাতী ভূমিকম্পের প্রভাব এখনও কাটতে না কাটতেই, শনিবার মাত্র ৮ ঘণ্টার ব্যবধানে রাজধানী ও আশপাশের এলাকায় আরও তিনটি মৃদু কম্পন অনুভূত হয়েছে। ভূতত্ত্ব বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, ঘনঘন কম্পনকে নিরাপদ হিসেবে দেখা যাবে না।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ডা. মেহেদী আহমেদ আনসারী বলেন, দেশ দীর্ঘদিন ধরেই ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে। ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় দেশের অঞ্চলগুলোকে তিনটি জোনে ভাগ করা হয়েছে: উচ্চঝুঁকিপূর্ণ জোন-১, মাঝারি ঝুঁকিপূর্ণ জোন-২ এবং নিম্ন ঝুঁকিপূর্ণ জোন-৩। আবহাওয়া অধিদপ্তরের মানচিত্র অনুযায়ী দেশের ভূমিকম্প ঝুঁকিপ্রবণ এলাকা চিহ্নিত করা হয়েছে।
‘আর্থকোয়াকট্র্যাকার ডটকম’ অনুসারে, গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী ৯১টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) দুপুরের আপডেটে ওয়েবসাইটটি জানিয়েছে, গত সাত দিনে মোট ৮৫২টি ভূমিকম্প হয়েছে।
শনিবার সকাল ১০টা ৩৮ মিনিটে প্রথম কম্পনের মাত্রা ছিল ৩.৩, যা নরসিংদীর পলাশে ঢাকা থেকে ২৯ কিলোমিটার উত্তর-পূর্বে অনুভূত হয়। সন্ধ্যায় আরও দুটি কম্পন হয়, যথাক্রমে ৩.৭ এবং ৪.৩ মাত্রায়।
গত শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে দেশ কেঁপে উঠেছিল। এতে শিশুসহ ১০ জন নিহত ও ছয় শতাধিক মানুষ আহত হন। নরসিংদীতে পাঁচ, ঢাকায় চার ও নারায়ণগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। ভূমিকম্পের সময় অনেকেই আতঙ্কিত হয়ে ভবন থেকে লাফ দেন, কিছু ভবন হেলে পড়ে ও ফাটল ধরে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ঘন ঘন ভূমিকম্প বড় ধরনের কম্পনের পূর্বাভাস হতে পারে। তাই জনসাধারণকে প্রস্তুত এবং সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত