ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
নাইজেরিয়ার মধ্যাঞ্চলে ভয়ঙ্কর অপহরণ, সব স্কুল বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার মধ্যাঞ্চলে বন্দুকধারীরা একটি ক্যাথলিক স্কুল থেকে ২২৭ জন শিক্ষার্থী ও শিক্ষককে অপহরণ করেছে।
শুক্রবার (২১ নভেম্বর) দেশটির কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। গত এক সপ্তাহে এটি দেশটিতে দ্বিতীয় বৃহৎ অপহরণের ঘটনা।
ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়ার মুখপাত্রের বরাত দিয়ে জানা গেছে, নাইজার রাজ্যের সেন্ট মেরিস স্কুল থেকে অপহৃত ২১৫ জন শিক্ষার্থীই ছাত্রী। এছাড়া আরও ১২ জন শিক্ষককে হামলাকারীরা অপহরণ করেছে।
নাইজেরিয়ার নিরাপত্তাহীনতার কারণে পাশের কাতসিনা ও মালভূমি রাজ্যের কর্তৃপক্ষ সতর্কতামূলকভাবে সব স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে। নাইজার রাজ্য সরকারও দেশটির বহু স্কুল বন্ধ ঘোষণা করেছে।
অপহরণের ঘটনায় সৃষ্ট সংকট মোকাবিলায় প্রেসিডেন্ট বোলা টিনুবু তার আন্তর্জাতিক সফর বাতিল করেছেন। এর মধ্যে ছিল জোহানেসবার্গে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে অংশ নেওয়া।
গত সোমবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেব্বি রাজ্যের একটি মাধ্যমিক বিদ্যালয়ে হামলা চালিয়ে ২৫ জন ছাত্রীকে অপহরণ করা হয়। এছাড়া দেশের পশ্চিমাঞ্চলে একটি চার্চে হামলার ঘটনায় দু’জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এই সহিংসতা ঘটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাইজেরিয়ায় খ্রিস্টানদের ওপর হত্যাকাণ্ডের পর সামরিক পদক্ষেপের হুমকির প্রেক্ষাপটেই।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ