ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
আমার রাজনীতি হবে উন্নয়নের: লুৎফুজ্জামান বাবর
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসনের বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর বলেছেন, আমি আমার নির্বাচনী এলাকার উন্নয়ন করতে চাই, অতীতে কে কি করছে তা আমার ভাবার বিষয় না, আমি উন্নয়নের রাজনীতি করতে চাই, আমার রাজনীতি হচ্ছে এলাকার উন্নয়নের রাজনীতি।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১১টায় মোহনগঞ্জ উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের সমাজ উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনী প্রচারণায় বাবর এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সবার উচিত স্বাবলম্বী হওয়া এবং আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাওয়া। কারিগরি দক্ষতা অর্জন করতে হবে এবং প্রচুর পরিশ্রম করতে হবে; তবেই নিজের লক্ষ্য পূরণ সম্ভব হবে, ইনশাআল্লাহ।
লুৎফুজ্জামান বাবর উল্লেখ করেন, আমার চেয়ে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাদের পরিবার অনেক বেশি কষ্ট ও নির্যাতন ভোগ করেছেন। তারপরও তারা কখনও আপস করেননি। দেশের উন্নয়নের স্বার্থে আমরা চাই, আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হোক এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।
এই সময় মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, জেলা বিএনপির সদস্য ইমরান খান এবং সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন তালুকদারসহ সব অঙ্গ-সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ২য় ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন শুরু
- ফের ভূমিকম্পে কাঁপল দেশ
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- এক মাসেও অফিস মেলেনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের
- ঢাবির ক্ষণিকা বাস দু/র্ঘটনায় আ/হত ৮ শিক্ষার্থী
- ৮,০০০ টাকা করে বৃত্তি দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- শিরীন সুলতানা ও নিলোফার মনিকে ঢাবি অ্যালামনাই’র অভিনন্দন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৯ এপ্রিল)