ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ভূমিকম্পে হতাহতের ঘটনায় তারেক রহমানের শোকবার্তা
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে ভূমিকম্প ও অন্যান্য দুর্ঘটনায় প্রাণহানি ও ঘরবাড়ি ধ্বংসের খবরের পর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২১ নভেম্বর) এক শোকবার্তায় তিনি ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি সংহতি এবং সহমর্মিতা জানান।
তারেক রহমান বলেন, রাজধানী ঢাকার বিভিন্ন উঁচুতল ভবনসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটেছে। এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ৬ জনের প্রাণহানি এবং দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। এই প্রাকৃতিক দুর্যোগে মানুষের প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে আমি গভীরভাবে শোকাহত। ক্ষতিগ্রস্তদের পাশে থেকে তাদের প্রতি আমার সহানুভূতি জানাচ্ছি।
তিনি আরও যোগ করেন, আমি মহান রাব্বুল আলামীনের কাছে প্রার্থনা করছি, তিনি ভূমিকম্পে হতাহতদের পরিবারকে শোক ও কষ্ট সহ্য করার শক্তি দিন। যদি সরকার পূর্ব থেকেই সতর্ক থাকত, দুর্যোগ ব্যবস্থাপনায় উন্নতি ঘটানো সম্ভব হতো এবং মানুষকে নিরাপদ রাখার পাশাপাশি ক্ষয়ক্ষতিও কমানো যেত। বাংলাদেশের মানুষ নানা প্রাকৃতিক বিপদ মোকাবেলা করে সবসময় সামনের দিকে এগিয়ে এসেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আজকের ভূমিকম্পের পরও তারা ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে।
তারেক রহমান বলেন, বিএনপি ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে। আমি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করছি। মহান আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত