ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
একদিনেই ১০ কোটি ডলার পাঠালেন প্রবাসীরা
নিজস্ব প্রতিবেদক: প্রবাসী আয়ের প্রবাহে সুবাতাস বইছে। চলতি নভেম্বর মাসের প্রথম ১৯ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ২০০ কোটি ৮০ লাখ বা ২ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই সময়ে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১০ কোটি ৫৭ লাখ ডলার।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, গত বছরের নভেম্বরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৫৩ কোটি ৭০ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এছাড়া গত ১৯ নভেম্বর একদিনেই প্রবাসীরা পাঠিয়েছেন ১০ কোটি ৪০ লাখ ডলার।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহে উর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ১ জুলাই থেকে ১৯ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ২১৫ কোটি ৭০ লাখ ডলার। গত বছরের একই সময়ের তুলনায় এই প্রবৃদ্ধি ১৬ দশমিক ১০ শতাংশ।
এর আগে গত অক্টোবর মাসে ২৫৬ কোটি ৩৪ লাখ এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছিল। গত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা রেকর্ড ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার পাঠিয়েছিলেন, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ। রেমিট্যান্সের এই ইতিবাচক ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফেরাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে চাকরি, আবেদন ৩ নভেম্বর পর্যন্ত