ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ভারতীয়দের জন্য ইরান প্রবেশে কঠোর ও নতুন নিয়ম
আন্তর্জাতিক ডেস্ক :মানব পাচার ও ভুয়া চাকরির প্রলোভনে ভারতীয় নাগরিকদের ইরানে পাচারের ঘটনায় উদ্বিগ্ন হয়ে দেশটির সরকার ভিসামুক্ত প্রবেশ সুবিধা স্থগিত করেছে। এই নতুন নিয়ম আগামী শনিবার (২২ নভেম্বর) থেকে কার্যকর হবে। এর ফলে ভারতীয়রা ইরান প্রবেশ বা ট্রানজিট করতে চাইলে আগেই ভিসা সংগ্রহ করতে বাধ্য হবেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, ইরানের এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো মানব পাচারকারী চক্রের কার্যক্রম বন্ধ করা। মন্ত্রণালয়ের ব্যাখ্যা অনুযায়ী, ভিসামুক্ত প্রবেশ সুবিধা কাজে লাগিয়ে দালালচক্র ভারতীয়দের ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে ইরানে পাঠাচ্ছিল। অনেককে বলা হচ্ছিল, ইরানে গিয়ে উচ্চ বেতনের চাকরির সুযোগ পাবেন বা সেখান থেকে সহজে উপসাগরীয় দেশ বা ইউরোপে পৌঁছানো সম্ভব। তবে বাস্তবে ইরানে পৌঁছানোর পর অনেককে অপহরণ করে মুক্তিপণ আদায় করা হয়েছিল।
ক্রমাগত কয়েকটি অপহরণ ও পাচারের ঘটনার পর বিষয়টি ভারত সরকারের নজরে আসে। তদন্তে দেখা যায়, ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে ভারতীয়দের ইরানে নিয়ে যাওয়া ও আটকে রাখার ঘটনা বাড়ছে। এর আগে গত মাসে ভারত সরকার ইতিমধ্যেই সতর্ক করেছিল, কিছু দালাল ভুয়া চাকরির অফার দেখিয়ে মানুষকে ইরানে পাঠাচ্ছে এবং ভিসামুক্ত প্রবেশ সুবিধা শুধুমাত্র পর্যটনের জন্য, চাকরির উদ্দেশ্যে নয়।
২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে ইরান কয়েকটি দেশের নাগরিকদের স্বল্প সময়ের জন্য ভিসামুক্ত প্রবেশের অনুমতি দেয় কূটনৈতিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে। এর ফলে ভারতীয় সাধারণ পাসপোর্টধারীরা ছয় মাসে একবার সর্বোচ্চ ১৫ দিনের জন্য ভিসা ছাড়াই ইরানে ভ্রমণ করতে পারতেন। তবে মানব পাচারের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় তেহরান এই সুবিধা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়