ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
আল আকসার ৮৬ বছরের খতিব: মানবতার খুৎবা এবার আদালতের সামনে
আন্তর্জাতিক ডেস্ক :ইসরায়েলের আদালত উত্তেজনা-উসকানি ছড়ানোর অভিযোগে আল আকসা মসজিদের খতিব শেখ একরিমা সাব্বিরের (৮৬) বিচার শুরু করতে যাচ্ছে। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেমের ম্যাজিস্ট্রেট আদালতে শিগগিরই বিচার শুরু হবে। আইনজীবীদের বরাত দিয়ে জানা গেছে, ২০২৪ সালের আগস্টে এই মামলাটি দায়ের করা হয় এবং বর্তমানে আদালত অভিযোগ সংক্রান্ত বিবরণ পর্যালোচনা করছে। পরবর্তী পর্যায়ে বিচারকাজ কার্যকর হবে।
শেখ একরিমা সাব্বির ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করার সময় ২০২৪ সালের ৩১ জুলাই নিহত হওয়া হামাসের নেতা ইসমাইল হানিয়ার প্রতি সমবেদনা প্রকাশ করেছিলেন। এ কারণে তাকে ইসরায়েল আল আকসায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। আইনজীবীরা জানিয়েছেন, গ্রেপ্তার করা হয়নি, তবে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং বাড়ি ধ্বংসের হুমকিও দেওয়া হয়েছে।
এর আগে খুৎবার সময় তিনি ইসরায়েলের রাজনীতিক ও সরকারি কর্মকর্তাদের সমালোচনা করেছেন বলে অভিযোগ রয়েছে। আল আকসা মসজিদ পূর্ব জেরুজালেমে অবস্থিত। ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েল এবং ১৯৮০ সালে পুরো জেরুজালেমের নিয়ন্ত্রণ নেয়। তবে আন্তর্জাতিক সম্প্রদায় এখনও জেরুজালেমকে ইসরায়েলি ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়নি।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ