ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
হাসিনার রায় নিয়ে যা জানালেন ভারতীয় বিশেষজ্ঞ
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে।
গত বছরের জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থী ও সাধারণ জনতার ওপর সংঘটিত হামলার ঘটনায় এই রায় দেয়া হয়। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে ভারতের জিন্দাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ অধ্যাপক শ্রীরাধা দত্ত বলেন, ‘হাসিনার বিরুদ্ধে এই রায় প্রত্যাশিত ছিল। তবে ভারত কোনো অবস্থাতেই তাকে বাংলাদেশে প্রত্যর্পণ করবে না।’
তিনি আরও জানান, গত দেড় বছরে ভারত-বাংলাদেশের সম্পর্ক অনেক সময় ভঙ্গুর ছিল। দেশটির ভেতরের পরিস্থিতি ও তথ্য থেকে বোঝা যাচ্ছিল, তাঁর বিচার কঠিন হবে। আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষকরা ট্রাইব্যুনালের কার্যক্রমকে বাংলাদেশের আইনি প্রক্রিয়ার সাথে সঙ্গতিপূর্ণ বলে স্বীকৃতি দিয়েছেন।
অধ্যাপক শ্রীরাধা দত্ত বলেন, ‘নিরস্ত্র শিক্ষার্থীদের উপর গুলির নির্দেশ সরাসরি প্রধানমন্ত্রী দিয়েছিলেন। আওয়ামী লীগ কিছু পাল্টা বয়ান তৈরি করতে পারে, তবে সার্বিকভাবে সাধারণ বাংলাদেশিরা মনে করেন, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিলেন।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে