ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ধানমন্ডি ৩২: পুলিশের সঙ্গে ছাত্র-জনতার তীব্র সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক :পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। সোমবার দুপুরে শেখ মুজিবুর রহমানের সাবেক বাসভবন অভিমুখে বুলডোজার নিয়ে প্রবেশের চেষ্টা করলে ছাত্র-জনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন ছাত্র-জনতা আহত হন।
সরেজমিনে দেখা গেছে, দুপুর ১২টার দিকে ট্রাকে করে দুটি বুলডোজার মিরপুর রোড থেকে ধানমন্ডি ৩২ নম্বর সড়কের মুখে আসে। বুলডোজারগুলিতে কিছু তরুণ উঠে স্লোগান দিতে থাকে। ‘জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদ’সহ বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরা এই বুলডোজার নিয়ে আসেন।
ধানমন্ডি ৩২-এ মোতায়েন থাকা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা বুলডোজারের প্রবেশে বাধা দেন এবং দেশের আইন অনুযায়ী এ ধরনের কার্যক্রম করতে দেওয়া হবে না বলে জানানো হয়। তবে ছাত্র-জনতা সেখানেই অবস্থান নেয়। বেলা ১টার দিকে ছাত্র-জনতার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ায় ইটপাটকেল নিক্ষেপ হয়। একপর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ব্যবহার করে।
সংঘর্ষের পর পুলিশ বুলডোজার দুটি হোটেল এরামের বিপরীতে সরিয়ে দিয়ে কঠোর নিরাপত্তা বজায় রাখে। পুরো এলাকাজুড়ে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব, বিজিবি ও সেনা সদস্য মোতায়েন ছিলেন।
গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা প্রথমবার ধানমন্ডি ৩২ নম্বরের এই বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি ‘বুলডোজার মিছিল’ কর্মসূচির সময় বাড়িটির অর্ধেকের বেশি অংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
আন্দোলনকারীরা বাড়িটিকে ‘ফ্যাসিবাদের আস্তানা’ বা ‘ফ্যাসিবাদের আঁতুড়ঘর’ আখ্যায়িত করে সেটি নিশ্চিহ্ন করার দাবি জানিয়ে আসছে। পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে তারা ফের বুলডোজার নিয়ে আসার চেষ্টা করেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ