ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
'একে একে সকলে ছেড়ে চলে যাচ্ছেন'
বিনোদন ডেস্ক
ডুয়া নিউজ
বলিউডে একের পর এক প্রিয়জনদের হারানোর বেদনায় আচ্ছন্ন কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন।
শনিবার (১৫ নভেম্বর) বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশলের প্রয়াণে তিনি গভীর শোক প্রকাশ করেছেন। বচ্চন পরিবারের সঙ্গে কামিনী কৌশলের দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক ছিল, যা অমিতাভের শোকবার্তায় ব্যক্তিগত সম্পর্কের গভীরতা প্রকাশ পেয়েছে।
কামিনী কৌশলের চলে যাওয়ায় শোক প্রকাশ করে অমিতাভ বচ্চন তার পোস্টে লেখেন, ‘একে একে সকলে ছেড়ে চলে যাচ্ছেন।’ সম্প্রতি অসুস্থ অভিনেতা ধর্মেন্দ্রর একটি ভিডিও প্রকাশ্যে আসা নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন বিগ বি। এবার কামিনী কৌশলের প্রয়াণে তার এই উপলব্ধি অনুরাগীদের আরও বেশি করে নাড়া দিয়েছে।
অমিতাভ বচ্চন তার পোস্টে কামিনীর জীবনের এক বিশেষ অধ্যায় তুলে ধরে পারিবারিক সম্পর্কের গভীরতা বোঝান। তিনি উল্লেখ করেন, ‘কামিনীজির দিদি আমার মায়ের খুব কাছের বন্ধু ছিলেন। তারা সহপাঠী ছিলেন এবং সমমনস্ক একটি গোষ্ঠী তৈরি করেছিলেন।’
তবে নিয়তির পরিহাসে কামিনীর দিদি দুর্ভাগ্যজনকভাবে এক দুর্ঘটনায় মারা যান। সেই সময়কার সামাজিক প্রথা অনুযায়ী, এমন অপ্রত্যাশিত পরিস্থিতিতে মৃত দিদির স্বামীকেই বিয়ে করতে হয়েছিল কামিনী কৌশলকে।
অমিতাভ বচ্চন তার পোস্টে আরও উল্লেখ করেন, কামিনী ছিলেন অত্যন্ত প্রতিভাবান একজন শিল্পী এবং তার মৃত্যুতে যেন একটা যুগের অবসান হলো। কামিনী কৌশলের প্রয়াণে শাহিদ কাপুর, কিয়ারা আডবাণীর মতো নতুন প্রজন্মের তারকারাও শোক প্রকাশ করেছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল