×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

অন্তর্বর্তী সরকার একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

ডুয়া নিউজ

২০২৫ নভেম্বর ১৫ ১৯:৪৫:০৯

অন্তর্বর্তী সরকার একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের অভিযোগ করেছেন যে অন্তর্বর্তী সরকার দেশকে একতরফা নির্বাচনের দিকে পরিচালিত করছে এবং জাতীয় পার্টিকে নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থেকে বিরত রাখতে বিভিন্ন বাধা সৃষ্টি করছে।

শনিবার (১৫ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, নির্বাচনের গ্রহণযোগ্যতা বজায় রাখতে জাতীয় পার্টিকে নির্বাচন থেকে দূরে রাখা উচিত নয়।

কাদের জানান, গত ১৪ নভেম্বর জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী দিনাজপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করতে গেলে স্থানীয় প্রশাসন নিরাপত্তা না দিয়ে বরং বাধা দেয়। একইভাবে, ৭ নভেম্বর ঢাকার কেরানীগঞ্জে এবং ১২ নভেম্বর ময়মনসিংহে জাতীয় পার্টির কর্মী সমাবেশ এনসিপি ও গণঅধিকার পরিষদের বাধার পর পুলিশ বন্ধ করে দেয়। তিনি আরও উল্লেখ করেন যে, গত ১১ অক্টোবর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টির শান্তিপূর্ণ কর্মী সমাবেশ পুলিশ পণ্ড করে দিয়েছিল।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত