ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ইসরায়েলের অস্ত্র নির্মাণ খাতে বিনিয়োগ করল আমিরাত
ডুয়া নিউজ: দশকের পর দশক ধরে ফিলিস্তিনিদের ওপর দমনপীড়ন চালিয়ে আসছে ইসরায়েল। এক বছরের বেশি সময় ধরে গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়ে প্রায় ৫০ হাজার নিরীহ গাজাবাসীকে হত্যা করেছে তারা। নেতানিয়াহু প্রশাসনের এই অবিরাম হত্যাযজ্ঞের পরিণামে ইসরায়েলে অস্ত্র রপ্তানি নিষিদ্ধ করেছে অনেক পশ্চিমা দেশ। কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ আরব দেশ সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে সন্তুষ্ট হয়নি, বরং অস্ত্র উৎপাদন খাতেও বিনিয়োগ করেছে তারা।
এ বিষয়ে মঙ্গলবার (২৮ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সাথে অর্থনৈতিক সম্পর্ক বাড়াচ্ছে সংযুক্ত আরব আমিরাত। তারা ইসরায়েলের অস্ত্র নির্মাণ খাতে বিনিয়োগ করেছে। ইসরায়েলি সামরিক সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান 'থার্ডআই সিস্টেমস' জানিয়েছে, তারা আমিরাতের সরকারি মালিকানাধীন প্রতিরক্ষা প্রতিষ্ঠান এজ-এর কাছে এক কোটি ডলারে ৩০ শতাংশ শেয়ার বিক্রি করেছে। গাজা যুদ্ধের ১৫ মাস পর এটি ইসরায়েল-আমিরাতের মধ্যে বিরল সরকারি বিনিয়োগ হিসেবে চিহ্নিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) ইসরায়েলি কোম্পানিটি জানিয়েছে, থার্ডআই সিস্টেমসের সাথে নতুন যৌথ উদ্যোগে অতিরিক্ত এক কোটি ২০ লাখ ডলার বিনিয়োগ করবে এজ। এই যৌথ উদ্যোগে তৃতীয় পক্ষ হিসেবে কে রয়েছে তা জানানো হয়নি, তবে ওই পক্ষ ৬ শতাংশ শেয়ার কিনে নিয়েছে।
এজ-এর প্রধান নির্বাহী লিওর সেগাল এক বিবৃতিতে জানান, এজ-এর এই বিনিয়োগ থার্ডআই সিস্টেমসকে নতুন বাজারে সম্প্রসারণে সহায়তা করবে। এজ-এর সভাপতি রদ্রিগো টরেস বলেন, এই চুক্তিটি পারস্পরিক লাভজনক এবং নতুন সিস্টেমের উন্নয়নকে ত্বরান্বিত করবে।
২০২১ সালে, সংযুক্ত আরব আমিরাত তেলআবিবের সাথে এক লাখ কোটি মার্কিন ডলারের অর্থনৈতিক কার্যক্রম চালানোর পরিকল্পনা প্রকাশ করে। জলবায়ু পরিবর্তন, জ্বালানি, স্বাস্থ্যসেবা সহ নানা খাতে দুই দেশ একযোগে কাজ করার আশা প্রকাশ করেছে।
২০২০ সালে সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এরপর থেকে দুই দেশের মধ্যে ব্যাপক ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়, এবং এটি ছিল প্রায় তিন দশকের মধ্যে প্রথম কোনো আরব দেশের ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ