ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
স্কলারশিপ দিচ্ছে চীনের তিয়ানজিন বিশ্ববিদ্যালয়, আবেদন করুন অনলাইনে
আসাদুজ্জামান
রিপোর্টার
চীনের তিয়ানজিন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ‘তিয়ানজিন গভর্নমেন্ট স্কলারশিপ’ এর আওতায় দুই-তিন বছর মেয়াদি স্নাতকোত্তর ও চার বছর মেয়াদি পিএইচডি প্রোগ্রামে সম্পূর্ণ বিনা মূল্যে অধ্যয়নের সুযোগ দিচ্ছে। বাংলাদেশসহ অন্যান্য দেশের মেধাবী শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ জানুয়ারি ২০২৬।
তিয়ানজিন বিশ্ববিদ্যালয় চীনের প্রথম আধুনিক বিশ্ববিদ্যালয়, যা ১৮৯৫ সালে পেইয়াং ইউনিভার্সিটি নামে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ইতিহাস ও উচ্চমানের শিক্ষাগত মানের কারণে এটি দেশের প্রকৌশল, প্রযুক্তি এবং গবেষণার ক্ষেত্রে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। আধুনিক গবেষণাগার, ব্যবহারিক পাঠ্যক্রম, উদ্ভাবনী কার্যক্রম এবং অভিজ্ঞ শিক্ষকদের কারণে এটি চীনের ভেতরে যেমন গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে তেমনি আকর্ষণীয়।
সুযোগ সুবিধা—
তিয়ানজিন স্কলার হওয়ার জন্য নির্বাচিত আবেদনকারীরা যেসব সুবিধা পাবেন:
*টিউশন ফি;
*মাসিক উপবৃত্তি;
*আবাসন সুবিধা;
*স্বাস্থ্য বিমা;
আবেদনের যোগ্যতা—
*আবেদনকারীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে;
*নেতৃত্বের দক্ষতা থাকতে হবে;
*স্নাতকোত্তর ডিগ্রির জন্য স্নাতক ডিগ্রিধারী ও বয়স ৩৫ বছরের কম হতে হবে;
*পিএইচডি ডিগ্রির জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারী ও বয়স ৪০ বছরের কম হতে হবে;
*ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ইংরেজি দক্ষতার পরীক্ষার স্কোর আবেদনের সঙ্গে জমা দিতে হবে (টোফেল আইবিটি স্কোর ৮০; আইইএলটিএসে সর্বনিম্ন স্কোর ৬; চীনা মিডিয়ামে এইচএসকে HSK ৫ সর্বনিম্ন স্কোর ১৮০ থাকতে হবে);
*তবে সর্বশেষ পড়া শিক্ষাপ্রতিষ্ঠানের সব কোর্স যদি সম্পূর্ণরূপে ইংরেজি ভাষায় পড়ানো হয়, সেটির সনদ জমা দেওয়া যাবে ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণের জন্য;সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানে যদি সব কোর্স ইংরেজিতে পড়ানো হয়, তার সনদ ইংরেজি দক্ষতার প্রমাণ হিসেবে জমা দিতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র—
১. পাসপোর্ট;
২. ন্যাশনাল আইডি কার্ড/জন্ম নিবন্ধন কার্ড;
৩. সর্বশেষ ডিগ্রির সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট (ফটোকপির নোটারি বাধ্যতামূলক);
৪. দুইটি রেকমেন্ডেশন লেটার;
৫. ভাষা দক্ষতার সার্টিফিকেট;
৬. মেডিকেল সার্টিফিকেট (চীনা ফরমেট);
৭. পুলিশ ক্লিয়ারেন্স (বাধ্যতামূলক নয়);
৮. স্টাডি প্ল্যান/ রিসার্চ প্রপোজাল;
৯. অন্যান্য সনদপত্র;
আবেদন প্রক্রিয়া—
আবেদনের শেষ তারিখ: আগামী ১৮ জানুয়ারি ২০২৬।
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন.....
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত