ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
সোমবার সকালেই হাসিনার মামলায় চূড়ান্ত রায় ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: চব্বিশ সালের জুলাই-অগাস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিন আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার রায় ঘোষণা করবে।
ট্রাইব্যুনালের রেজিস্টার অফিস জানিয়েছে, সকাল ১১টায় রায় ঘোষণার জন্য আদালত বসবে। এদিনের নিরাপত্তা জোরদারের জন্য সুপ্রিম কোর্ট সেনাবাহিনী মোতায়েন চেয়ে সেনাসদরে চিঠি পাঠিয়েছে।
শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মামলার রায় সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এই মামলাটি গত বছরের জুলাই-অগাস্টে সংঘটিত গণঅভ্যুত্থানে ঘটানো মানবতাবিরোধী অপরাধের প্রেক্ষিতে করা হয়েছিল।
মামলার অপর আসামি ছিলেন রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ দেওয়া হবে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল এই রায় ঘোষণা করবেন।
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউশন তাদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছে। অন্যদিকে, আসামিদের পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা খালাসের আবেদন করেছেন। একই সঙ্গে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পক্ষে খালাস চাওয়ার আবেদন করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে