ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
পাঁচটি ব্যাংক একীভূত করা ছিল সময়ের দাবি: গভর্নর
নিজস্ব প্রতিবেদক: অর্থনৈতিক সংকটে থাকা দেশের পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংক একীভূত করা ছিল সময়ের দাবিই এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। রোববার রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিটে তিনি এ বক্তব্য দেন।
গভর্নর জানান, দুরবস্থায় থাকা ব্যাংকগুলোকে আলাদাভাবে টিকিয়ে রাখার আর কোনো উপায় ছিল না। সুশাসন নিশ্চিত করা গেলে এই একীভূতকরণ দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তার মতে, ব্যাংকিং খাতকে শক্তিশালী করতে স্বচ্ছতা অপরিহার্য। বিনিয়োগকারী, আমানতকারী এবং কর্মকর্তা সবার আন্তরিক সহযোগিতা ছাড়া খাতটিকে এগিয়ে নেওয়া কঠিন।
গত ৫ নভেম্বর বিভিন্ন আর্থিক অনিয়ম ও দুর্বলতার কারণে বাংলাদেশ ব্যাংক এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংককে ‘অকার্যকর’ ঘোষণা করে এবং সেখানে প্রশাসক নিয়োগ দেয়।
পরবর্তীতে ৯ নভেম্বর গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ অনলাইন বোর্ড সভায় পাঁচ ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। নতুন রাষ্ট্রায়ত্ত শরিয়াভিত্তিক ব্যাংক হিসেবে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠনের জন্য প্রাথমিক লাইসেন্স অনুমোদন দেওয়া হয়।
শেষ পর্যন্ত নতুন ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট