ঢাকা, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
জেদ্দায় বিশ্বনেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির ফিলিস্তিন বিষয়ক নির্বাহী সভার ফাঁকে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, ফিলিস্তিন ও গাম্বিয়ার উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এসব বৈঠকে বিশ্বনেতারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান এবং নতুন সরকারের অধীনে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকগুলোতে অন্যতম প্রধান সাফল্য ছিল জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতার প্রতি সংশ্লিষ্ট দেশগুলোর পূর্ণ সমর্থন লাভ। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী জানান, আরব-ইসলামি দেশগুলো বাংলাদেশের এই প্রার্থিতাকে সর্বাত্মক সমর্থন করবে।
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার জানান, দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে বাংলাদেশ সফরের অপেক্ষায় রয়েছেন। অন্যদিকে, সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এ. এলখরেইজি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুবিধাজনক সময়ে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। তিনি উল্লেখ করেন, ‘সৌদি ভিশন ২০৩০’-এর আওতায় বাংলাদেশে ব্যাপক বিনিয়োগের সুযোগ রয়েছে এবং সৌদি সরকার এ বিষয়ে কাজ করতে প্রস্তুত।
তুরস্ক ও গাম্বিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে দীর্ঘমেয়াদি সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে রমজানের পর বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে চলমান গণহত্যার মামলায় গাম্বিয়ার সক্রিয় ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ড. খলিলুর রহমান ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের অবিচল অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
এই ধারাবাহিক বৈঠকগুলোর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নতুন সরকারের গ্রহণযোগ্যতা ও কূটনৈতিক প্রভাব আরও সুসংহত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন ছাত্রদল নেতাকে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
- জাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কারাদণ্ড
- নবম জাতীয় পে-স্কেল, কাটছাঁটের পর যত টাকা লাগছে?
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- শাবিপ্রবির নতুন ভিসি ড. খায়রুল ইসলাম
- আন্তর্জাতিক সম্মেলনে ঢাবি শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- ৭ কোটি মানুষ চরম সংকটের মুখে রয়েছে: পানিসম্পদ মন্ত্রী
- জাল সনদে নিয়োগ: ৬৩ শিক্ষককে শোকজ মাউশির
- কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব সুসংবাদ শুনতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ঢাবিতে মাদারীপুর সদর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা
- আফতাব অটো ও জেনেক্স ইনফোসিসের কর্তাদের ১.৪৩ কোটি টাকা জরিমানা
- রাজস্ব সংকটে জিপিএইচ ইস্পাত, ৯ মাসে লোকসান ১৩৫ শতাংশ