ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
অপরাধী যে-ই হোক, কঠোরহস্তে দমন করা হবে: আইজিপি
নিজস্ব প্রতিবেদক: যারা রাজনৈতিক দলের ব্যানার ব্যবহার করে ‘মব কালচার’ বা আইন হাতে তুলে নেওয়ার মতো কর্মকাণ্ডে নেতৃত্ব দিচ্ছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে তিনি এ কথা বলেন।
আইজিপি মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, টাউন হল এবং তিন রাস্তার মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
আইজিপি বলেন, “কিশোর গ্যাং, ছিনতাইকারী ও মাদক কারবারিদের তৎপরতায় সাধারণ মানুষ ভীতির মধ্যে আছেন। এ কারণে আমি নিজেই পরিস্থিতি পর্যবেক্ষণে রাস্তায় নেমেছি। অপরাধী যে-ই হোক, তাদের কঠোরহস্তে দমন করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।”
রাজনৈতিক দল ও তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো সমস্যা তৈরি হলে তা আলোচনার টেবিলে বসে সমাধান করুন। আইন নিজের হাতে তুলে নেবেন না। যারা বিভিন্ন দলের ব্যানারে থেকে মব কালচারের নেতৃত্ব দিচ্ছে, পুলিশ তাদের শনাক্ত করে আইনের আওতায় আনবে। কোনো বিশেষ মহলকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ফায়দা নিতে দেওয়া হবে না।
পুলিশের সংস্কার ও পোশাক পরিবর্তনের বিষয়ে আইজিপি বলেন, “মাঠ পর্যায়ের সব পুলিশ সদস্য একটি দৃশ্যমান ও কার্যকর পোশাক চাচ্ছেন। সরকার এ বিষয়ে অত্যন্ত মনোযোগী এবং আলোচনার মাধ্যমে নতুন পোশাকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।” তবে তিনি গুরুত্ব দিয়ে বলেন, “শুধু পোশাক নয়, আগে আমাদের পুলিশের মনের পরিবর্তন দরকার। মানসিক পরিবর্তন না হলে যত ভালো পোশাকই দেওয়া হোক না কেন, তা কোনো কাজে আসবে না।”
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে রাতে পুলিশের বিশেষ অভিযান ও টহল নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ প্রধান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত