ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
সোমবার ইসির সংলাপে থাকছে না জামায়াত, অংশ নেবে যেসব দল
নিজস্ব প্রতিবেদক
ডুয়া নিউজ
বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীকাল (সোমবার, ১৭ নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে অংশ নিচ্ছে না। ইসি জামায়াতকে বিকেলের সেশনে আমন্ত্রণ জানালেও দলটি না আসার সিদ্ধান্ত নিয়েছে। জামায়াতের এই সিদ্ধান্তের পর ইসি তাদের পরিবর্তে জাকের পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানিয়েছে।
ইসির জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে। ইসির জনসংযোগ শাখা আরও জানিয়েছে যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী সোমবারের পরিবর্তে অন্য কোনো দিন তাদের সংলাপে ডাকার জন্য সময় চেয়েছে।
জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি ও বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল ইসির সঙ্গে সংলাপে অংশ নেবে।
এছাড়া, দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিডিউলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিশ ও জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার নাম ছিল। তবে জামায়াত না আসায় বিকেলের সেশনে জাকের পার্টিকে অন্তর্ভুক্ত করেছে নির্বাচন কমিশন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে