ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
২০২৬ সালে ২৮ দিন ব্যাংক বন্ধ: জানুন খোলা–বন্ধের সঠিক দিনগুলো
নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশ ব্যাংক ২০২৬ সালের জন্য ব্যাংক ছুটির তালিকা প্রকাশ করেছে। নতুন ঘোষিত তালিকা অনুযায়ী, আগামী বছর দেশের তফসিলি ব্যাংকগুলো মোট ২৮ দিন বন্ধ থাকবে। রবিবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সুপারভিশন এই তালিকা চূড়ান্ত করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
২০২৬ সালে প্রথম সরকারি ছুটি শবে বরাত উপলক্ষে ৪ ফেব্রুয়ারি। এরপর শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি, শবে কদর ১৭ মার্চ ব্যাংক বন্ধ থাকবে। জুমাতুল বিদা ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। ঈদের আগের দুদিন, ঈদের দিন এবং পরের দুদিন মিলিয়ে পাঁচ দিনের এই ছুটির মধ্যে দুই দিন সাপ্তাহিক ছুটি অন্তর্ভুক্ত।
স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চ, চৈত্র সংক্রান্তি ১৩ এপ্রিল (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা), বাংলা নববর্ষ ১৪ এপ্রিল, মে দিবস ও বুদ্ধপূর্ণিমা ১ মে ব্যাংক বন্ধ থাকবে। ঈদুল আজহা উপলক্ষে ২৬ থেকে ৩১ মে পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে, যার মধ্যে দুদিন সাপ্তাহিক ছুটি। এছাড়া আশুরা ২৬ জুন, ব্যাংক হলিডে ১ জুলাই, জুলাই গণঅভ্যুত্থান ৫ আগস্ট, ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট, জন্মাষ্টমী ৪ সেপ্টেম্বর এবং দুর্গাপূজা ২০ ও ২১ অক্টোবর ব্যাংক বন্ধ থাকবে।
বছরের শেষের দিকে বিজয় দিবস ১৬ ডিসেম্বর, বড়দিন ২৫ ডিসেম্বর এবং ৩১ ডিসেম্বর ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৯ নভেম্বরের প্রজ্ঞাপনের ভিত্তিতে ২০২৬ সালের এই ছুটির তালিকা কার্যকর হবে। উল্লেখ্য, ২০২৪ সালে ব্যাংকে ২৪ দিন এবং ২০২৫ সালে ২৭ দিন ছুটি ছিল, যা আগামী বছরে বেড়ে ২৮ দিনে দাঁড়াচ্ছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল