ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
একই মঞ্চে ডাকসু, চাকসু ও রাকসুর ভিপিদের মিলন
নিজস্ব প্রতিবেদক
ডুয়া নিউজ
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের আয়োজিত ‘নবীন বরণ- ২০২৫’ অনুষ্ঠানে একই মঞ্চে উপস্থিত হয়েছেন ডাকসু, চাকসু ও রাকসুর নির্বাচিত ভিপিরা।
শনিবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই অনুষ্ঠানে তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা ও পরামর্শমূলক বক্তব্য রাখেন। বক্তৃতায় ছাত্রনেতারা অতীত ছাত্ররাজনীতির ইতিহাস, রাবির আন্দোলন-সংগ্রামের স্মৃতি এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে নিজেদের অবস্থান তুলে ধরেন। তারা সৎ, ন্যায়ভিত্তিক এবং গণতান্ত্রিক শিক্ষাঙ্গণ গড়ার আহ্বান জানান।
চাকসু ভিপি ইব্রাহিম রনি ১৯৮২ সালের ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠানে শহীদ ছাব্বির ভাইয়ের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তিনি বলেন, ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে প্রত্যাশিত ক্যাম্পাস এখনো বিনির্মাণ সম্ভব হয়নি এবং জুলাই গণঅভ্যুত্থানের পরেও ছাত্র সংগঠনগুলো দুর্নীতির সাথে জড়িয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্র শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে কাজ করতে প্রতিবন্ধকতা তৈরি করছে বলেও তিনি অভিযোগ করেন।
রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ ১৯৮২ সালের ১১ মার্চ রাবি ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠানকে ঘিরে শহীদ সাব্বির, হামিদ, আইয়ুব ও জব্বার ভাইয়ের শাহাদাত বরণের ঘটনা স্মরণ করেন। তিনি বলেন, দীর্ঘ ৪৩ বছর পর এই প্রথম ক্যাম্পাসের ভেতরে এত বড় নবীন বরণের আয়োজন করা সম্ভব হলো, যা শিবিরের প্রতি জুলুমের ইতিহাসের পরিবর্তন সূচিত করে।
ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, "খুনি হাসিনা ছাত্রশিবিরের উপর বর্বরোচিত নির্যাতন চালিয়েছিল এবং নিষিদ্ধ পর্যন্ত করেছিল, কিন্তু শিবির মানুষের হৃদয়ে থেকে গেছে।" তিনি অন্তর্বর্তী সরকারকে খুনি হাসিনাকে দেশে এনে বিচার করার এবং তার ফাঁসি নিশ্চিত করার অনুরোধ জানান। সাদিক কায়েম আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে বলেন, এই দেশে হাসিনা ও আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই। তিনি রাবি শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হয়ে নব্য ফ্যাসিস্টদের প্রতিহত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রায় তিন হাজার শিক্ষার্থীর উপস্থিতিতে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং রাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দীনসহ অন্যান্য অতিথিগণ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)