ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
আইইএলটিএস ছাড়াই বেতনভিত্তিক ইন্টার্নশিপ, আবেদন করবেন যেভাবে
আসাদুজ্জামান
রিপোর্টার
উচ্চশিক্ষা ও গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য জার্মানির হেলমহোল্টজ জেনট্রাম বার্লিন (Helmholtz Zentrum Berlin–HZB) বেতনসহ আট সপ্তাহের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে। এই সুযোগটি এইচজেডবি সামার স্টুডেন্ট প্রোগ্রাম ২০২৬–এর আওতায় আসছে। নির্বাচিত শিক্ষার্থীরা আইইএলটিএস ছাড়াই গবেষণা ও কাজের সুযোগ পাবেন। আবেদন করার শেষ সময় ১৪ ডিসেম্বর ২০২৫।
প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ৬ জুলাই থেকে ২৮ আগস্ট পর্যন্ত। এই ইন্টার্নশিপে মোট ২০ জন স্নাতক শিক্ষার্থীকে নির্বাচিত করা হবে। তারা হেলমহোল্টজ জেনট্রামের বিজ্ঞানীদের তত্ত্বাবধানে নিজেদের গবেষণা প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন।
শিক্ষার্থীরা যেসব বিষয়ে গবেষণার সুযোগ পাবেন—
*ফোটন সায়েন্স;
*ফোটোভোলটাইকস;
*সোলার সেল;
*ইলেকট্রোকেমিক্যাল এনার্জি স্টোরেজ;
*কোয়ান্টাম ও ফাংশনাল ম্যাটেরিয়ালস;
*অ্যাক্সিলারেটর রিসার্চ;
সুযোগ-সুবিধা—
*সব অংশগ্রহণকারী ৮ সপ্তাহের জন্য অফিশিয়াল ইন্টার্নশিপ কনট্র্যাক্ট পাবেন;
*বেতনসহ ইন্টার্নশিপ প্রোগ্রাম;
*আন্তর্জাতিক শিক্ষার্থীরা পাবেন ১,৯০০ ইউরো ভাতা, আর বার্লিন বা পটসডামের শিক্ষার্থীরা পাবেন ১,০০০ ইউরো;
*ভ্রমণব্যয়ের ৭৫ শতাংশ পর্যন্ত প্রদান করা হবে (ইইউ দেশগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ ২০০ ইউরো এবং নন-ইইউ দেশগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ ৮০০ ইউরো);
*ইন্টার্নরা আন্তর্জাতিক মানের ল্যাবে কাজের অভিজ্ঞতা অর্জন করবেন, সঙ্গে থাকবে সাইট ভিজিট, ওয়ার্কশপ ও এক্সকারশন;
*সবচেয়ে বড় সুবিধা হলো—আইইএলটিএস বা টোয়েফলের কোনো প্রয়োজন নেই;
প্রয়োজনীয় কাগজপত্র—
*অ্যাকাডেমিক সিভি (সর্বোচ্চ দুই পৃষ্ঠার);
*পাসপোর্ট বা আইডি কার্ডের কপি;
*শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট;
*বিশ্ববিদ্যালয়ের এনরোলমেন্ট সার্টিফিকেট;
*রেফারেন্স লেটার;
*এনরোলমেন্ট ঘোষণাপত্র (বিশ্ববিদ্যালয়ের সিল ও স্বাক্ষরসহ);
আবেদনপ্রক্রিয়া—
আবেদনের শেষ তারিখ: আগামী ১৪ ডিসেম্বর ২০২৫।
ইন্টার্নশিপের জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি এবং অন্যান্য বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- আজকের খেলার সময়সূচি (৭ জুলাই)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত