ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
পূর্ণাঙ্গ স্কলারশিপে আরব আমিরাতে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ, জেনে নিন বিস্তারিত
ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের স্বনামধন্য খলিফা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের যোগ্য শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২ মার্চ ২০২৬।
বিশ্ববিদ্যালয় পরিচিতি:
খলিফা বিশ্ববিদ্যালয় (Khalifa University) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত একটি শীর্ষস্থানীয় গবেষণামূলক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ২০০৭ সালে দেশটির তৎকালীন আমীর খলিফা বিন জায়েদ আল নাহিয়ান কর্তৃক প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি বিশেষ করে প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে বিশ্বমানের শিক্ষা ও গবেষণার জন্য সুপরিচিত।
স্কলারশিপের সুযোগ-সুবিধা:
‘খলিফা বিশ্ববিদ্যালয়’ স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা তাঁদের পছন্দের যেকোনো বিষয়ে পড়ার সুযোগ পাবেন। এই বৃত্তির অধীনে প্রাপ্ত সুবিধাগুলো হলো:
সম্পূর্ণ টিউশন ফি মওকুফ।
মাসিক আকর্ষণীয় উপবৃত্তি (Stipend)।
আবাসন সুবিধা।
স্বাস্থ্য বীমা বা স্বাস্থ্য ভাতা।
গবেষণা কার্যক্রমের জন্য বিশেষ ভাতা।
আন্তর্জাতিক যাতায়াতের জন্য বিমান টিকিট বা ভ্রমণ ভাতা।
খাবার ভাতা।
ভিসা আবেদনের যাবতীয় ফি।
আবেদনের যোগ্যতা:
আবেদনকারীকে অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
স্নাতকোত্তরের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
পূর্ববর্তী শিক্ষাজীবনে ভালো অ্যাকাডেমিক ফলাফল থাকতে হবে।
ইংরেজি ভাষায় পর্যাপ্ত দক্ষতা থাকতে হবে। এক্ষেত্রে আইইএলটিএস (IELTS)-এ স্কোর ন্যূনতম ৬.৫ অথবা স্যাট (SAT)-এ ১৫৫০ অথবা টোয়েফল (TOEFL iBT)-এ ৯১ থাকতে হবে।
সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্ধারিত অন্যান্য সকল শর্ত পূরণ করতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র:
আবেদনের জন্য প্রার্থীদের যেসব নথি প্রয়োজন হবে:
১. পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV)।
২. সকল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সনদ।
৩. পাসপোর্টের রঙিন অনুলিপি।
৪. ৫০০ থেকে ১০০০ শব্দের মধ্যে একটি ‘স্টেটমেন্ট অব পারপাস’ (SOP)।
৫. রিসার্চ প্রপোজাল (পিএইচডির ক্ষেত্রে)।
৬. দুটি রেফারেন্স লেটার।
৭. ইংরেজি ভাষাদক্ষতার প্রমাণপত্র বা সনদ।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের খলিফা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন পদ্ধতি ও বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ২ মার্চ ২০২৬।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত