ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণ: থানার সীমানা নিয়ে বিভ্রান্তি
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কারওয়ান বাজারে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণটি মেট্রো স্টেশনের নিচে সংঘটিত হয়।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, দুর্বৃত্তরা এসে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়েছে। ঘটনাস্থলটি তার থানা এলাকায় না পড়ায় তিনি মনে করেন এটি তেজগাঁও থানার সীমানায় ঘটেছে।
অন্যদিকে তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, “আমাদের সীমানার মধ্যে এই ঘটনা পড়েছে। যেখান থেকে ককটেল বিস্ফোরণ ঘটেছে, তা কলাবাগান থানার সীমানার মধ্যে।”
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, “এখন পর্যন্ত আমাদের জানা অনুযায়ী এটি তেজগাঁও থানার ভেতরে পড়েছে, কলাবাগান থানার ঘটনা নয়। তবে যে থানার ঘটনাই হোক, আমরা সবাই একসাথে সমন্বিতভাবে কাজ করছি।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ডিসেম্বরেই দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- শিক্ষকদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানালেন শিক্ষামন্ত্রী