ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
নির্বাচনী জয়ের পর রূপগঞ্জে বিএনপির কার্যালয়ে হাম-লার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শিমুলিয়া ঘাট এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শনিবার ভোরে রূপগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। আগুনে কার্যালয়ের ভেতরে থাকা বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়ার ছবি, চেয়ার-টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বিএনপি নেতারা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তার আগেই কার্যালয়টি পুরোপুরি পুড়ে যায়।
রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু অভিযোগ করেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দলের নিরঙ্কুশ বিজয় মেনে নিতে না পেরে দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা যাবে না।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সবজেল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে পুলিশ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)