ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
তারেক রহমানের শপথে পাকিস্তান প্রধানমন্ত্রীকে আমন্ত্রণের পরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে আমন্ত্রণ জানানো হতে পারে। পরিকল্পনা অনুযায়ী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও সার্কভুক্ত দেশগুলোর শীর্ষ নেতাদের এই অনুষ্ঠানে নিমন্ত্রণ করা হবে।
শনিবার বিএনপির এক শীর্ষ নেতা বিবিসি বাংলাকে জানান, এই শপথ অনুষ্ঠান আয়োজিত হবে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে। তবে অতিথি তালিকা ও তারিখ এখনও চূড়ান্ত হয়নি। বিএনপির পক্ষ থেকে কয়েকটি দেশের নেতাদের আমন্ত্রণ বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হতে পারে। ঢাকায় আঞ্চলিক রাষ্ট্রপ্রধানদের অংশগ্রহণ নিশ্চিত করার প্রস্তুতি চলছে।
এর আগে, ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচনে বিএনপির জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরাসরি তারেক রহমানকে ফোনে অভিনন্দন জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মোদি জানিয়ে দেন, তিনি নির্বাচনের অসাধারণ জয়ের জন্য তারেককে অভিনন্দন জানিয়েছেন।
একইভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও শুক্রবার তারেককে অভিনন্দন জানান। তিনি বলেন, নতুন বাংলাদেশের নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে ঐতিহাসিক, ভ্রাতৃত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করতে ও দক্ষিণ এশিয়া এবং তার বাইরে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করতে আগ্রহী।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)