ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
সবুজে ঘেরা টানেল মসজিদ: ইবাদত ও স্থাপত্যের অসাধারণ মিলন
নিজস্ব প্রতিবেদক :লক্ষ্মীপুরের দালালবাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামে প্রকৃতির সবুজে ঘেরা একটি অনন্য স্থাপনা ‘টানেল মসজিদ’ দর্শনার্থীদের মুগ্ধ করছে।
মসজিদটির পূর্ণ নাম ‘বাইতুল মামুর মসজিদ’, তবে টানেল আকৃতির হওয়ায় সবাই এটিকে ‘টানেল মসজিদ’ নামে জানে। স্থাপত্যের অভিনবতা এবং সৌন্দর্যের কারণে এটি কেবল নামাজের স্থান নয়, বরং এক অসাধারণ পর্যটন কেন্দ্র হিসেবেও পরিচিত।
২০২১ সালে স্থানীয় শিল্পপতি ফরহাদ মোস্তফা চৌধুরী নেহাল নিজ উদ্যোগে এবং এলাকার সহযোগিতায় মসজিদটির নির্মাণকাজ শুরু করেন। রাজধানীর একটি প্রতিষ্ঠান মসজিদটির নকশা তৈরি করেছে। এখনও পর্যন্ত প্রায় ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে, বাকি কাজ শেষ হলে মসজিদটির সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
মসজিদটি বিম বা কলাম ছাড়া শক্ত আরসিসি ঢালাই কাঠামোতে নির্মিত, যা প্রায় ৪০০ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে সক্ষম। পশ্চিম ও পূর্ব দেয়ালে স্বচ্ছ গ্লাস ব্যবহার করা হয়েছে, যা পর্যাপ্ত আলো ও বাতাস প্রবাহ নিশ্চিত করে। দুই পাশে লম্বা জানালাও মসজিদটিকে আলাদা নান্দনিকতা প্রদান করেছে।দিনের আলোয় সবুজ প্রকৃতির মাঝে মসজিদটির সৌন্দর্য অসাধারণভাবে ফুটে ওঠে।
রাতের আলোকসজ্জা ভেতরের আলো গ্লাসের দেয়াল ভেদ করে বাইরে ছড়িয়ে গেলে সৌন্দর্য দ্বিগুণ হয়। পাশের পুকুরে প্রতিফলিত হওয়া মসজিদের ছায়া যেন এক জীবন্ত শিল্পকর্মের ছাপ ফেলে। প্রতিদিনই দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে আসেন।
স্থানীয়রা জানান, আগে এখানে একটি ছোট ও পুরনো মসজিদ ছিল। সেটি সংস্কারের উদ্যোগ নিতে গিয়ে নতুন, আধুনিক এবং অনন্য নকশার এই টানেল মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। মসজিদ কমিটির সভাপতি আমিনুল ইসলাম মুরাদ বলেন, “এটি সাধারণ কোনো মসজিদ নয়, পুরোপুরি আলাদা নকশা ও স্থাপত্যের উদাহরণ। এখনো ৪০ শতাংশ কাজ বাকি থাকলেও মুসল্লির সংখ্যা প্রতিদিন বাড়ছে এবং আমরা এলাকাবাসী হিসেবে এটি নিয়ে গর্বিত।
সবুজ প্রকৃতি ও আধুনিক স্থাপত্যের মেলবন্ধনে গড়ে ওঠা এই টানেল মসজিদ আজ লক্ষ্মীপুরের গৌরব। এখানে প্রকৃতি ও ইবাদত একাকার হয়ে মানুষের মনকে ছুঁয়ে যাচ্ছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে বৈঠক প্রধানমন্ত্রী ও এরদোয়ানের
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা