ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
ট্রাম্পের হুমকি; গ্রিনল্যান্ডে সেনা পাঠানোর কথা ভাবছে ফ্রান্স
ডুয়া ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল করার বারবার হুমকির প্রেক্ষিতে সেখানে সেনা পাঠানোর বিষয়ে ভাবনা চিন্তা করছে ফ্রান্স। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারোট গতকাল মঙ্গলবার এমন মন্তব্য করেছেন।
মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো জানায়, স্থানীয় সুদ রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গ্রিনল্যান্ডে সেনা মোতায়েনের ব্যাপারে ডেনমার্কের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, তবে এখনই সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই।’
গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই ট্রাম্প গ্রিনল্যান্ড দখল করার হুমকি দিয়ে আসছেন। এমনকি প্রয়োজনে সেনা পাঠিয়ে গ্রিনল্যান্ডকে নিয়ন্ত্রণে নেওয়ার কথাও তিনি বলেছেন। ট্রাম্পের এসব বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে ফ্রান্স সেনা পাঠানোর পরিকল্পনার কথা প্রকাশ করেছে।
ব্যারোট আরও বলেন, ‘গ্রিনল্যান্ডের নিরাপত্তা হুমকির মুখে পড়লে ইউরোপ অবশ্যই পদক্ষেপ নেবে।’ এরই মধ্যে গ্রিনল্যান্ড ইউরোপীয় দেশগুলোর সমর্থন চেয়ে একটি আহ্বান জানায়, এবং ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বিষয়টি নিয়ে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি ট্রান্সআটলান্টিক সহযোগিতার ওপর জোর দিয়েছেন।
ফ্রান্সের পক্ষ থেকে আসা এই নতুন পরিকল্পনাকে একটি বড় ধরনের রাজনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যেখানে আর্কটিক অঞ্চলকে ‘সংঘাতের নতুন ক্ষেত্র’ হিসেবে বর্ণনা করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ