ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
বর্তমান সরকার দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ডা. তাহের
নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের শুক্রবার অভিযোগ করেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ‘পক্ষপাতদুষ্টতা’ বিদ্যমান। তার দাবি, এই সরকার দিয়ে কোনো অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব নয়।
তিনি মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আন্দোলনরত ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে বলেন, “এই সরকারে নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে আমাদের মধ্যে যথেষ্ট শঙ্কা তৈরি হয়েছে। নির্বাচন যদি সুষ্ঠু না হয়, দেশের জন্য আরও বড় বিপর্যয় ও অন্ধকার ভবিষ্যত অপেক্ষা করছে।”
ডা. তাহের আরও বলেন, “আরেকটি পরিকল্পিত ও পূর্বনির্ধারিত রায়ের ভিত্তিতে নির্বাচন শুরু হচ্ছে কি না, সে বিষয়ে জনগণের মধ্যে সন্দেহ রয়েছে। সরকারের আচরণ আমাদের এই শঙ্কা করতে বাধ্য করছে।”
তিনি অভিযোগ করে বলেন, সরকার বুঝে হোক বা না হোক, ইচ্ছাকৃত হোক বা ষড়যন্ত্রের শিকার হোক, একটি দলের ফাঁদে পা দিয়েছে। এতে নির্বাচনী সংস্কার প্রায় অগ্রাহ্য হয়ে গেছে। “আগেও আমরা দেখেছি, সরকারের বিভিন্ন পদক্ষেপ একটি দলের প্রতি আনুগত্য এবং দুর্বলতা প্রকাশ করেছে, যা লন্ডনে নির্বাচনের তারিখ ঘোষণা করার সময় থেকেই শুরু হয়।”
ডা. তাহের আরও বলেন, “প্রধান উপদেষ্টাকে একটি দলের হয়ে তিনজন উপদেষ্টা বিভ্রান্ত করছে। তারা ভুল তথ্য প্রদানের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে।” তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টার সহায়তায় প্রশাসন দলীয়করণের দিকে যাচ্ছে। এছাড়া গুরুত্বপূর্ণ পদ থেকে নিরপেক্ষ কর্মকর্তাদের সরানোর চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, “যদি নির্বাচনের আগ পর্যন্ত এই অবস্থা থাকে, তাহলে দেশের সুষ্ঠু নির্বাচন হওয়া কঠিন। নির্বাচনে যদি স্বচ্ছতা না থাকে, দেশের জন্য আরও বেশি বিপর্যয় অপেক্ষা করছে।”
ডা. তাহের ঘোষণা করেন, আন্দোলনরত ৮ দল ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চাইছে। তিনি বলেন, “আমরা স্পষ্টভাবে বলছি, আগামী রোজার আগেই দেশের জাতীয় নির্বাচন চাই। এজন্য সব প্রস্তুতি সম্পন্ন করার জন্য কাজ চলছে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)