ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখবে বিএনপি: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে, প্রধান উপদেষ্টার বক্তব্যে সবাই একমত হবেন, এটা স্বাভাবিক নয়।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীতে ‘জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, দেশের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা ও সমাধানের পথ একমাত্র জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদেই খুঁজে পাওয়া সম্ভব। তিনি আরও জানান, বিএনপি এখনো ফ্যাসিস্টবিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে আগ্রহী এবং নির্বাচনই এর একমাত্র বিকল্প। তিনি সকল রাজনৈতিক দলকে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
বিএনপি মহাসচিব আরও উল্লেখ করেন যে, পাকিস্তান আমল থেকে বারবার গণতন্ত্রকে হরণ ও ধ্বংস করা হয়েছে। তবে এবার জুলাই যোদ্ধারা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার একটি সুযোগ তৈরি করেছে এবং বিএনপি এই প্রচেষ্টা অব্যাহত রাখবে। তিনি যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার গঠনের উপর জোর দেন, কারণ এটি দেশের জন্য মঙ্গলজনক হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান